শিরোনাম :
কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সেন্টমার্টিনে প্রায় ৭ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ ১৭ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড

নিউজ রুম / ১০৪ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
সেন্টমার্টিনে প্রায় ৭ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ ১৭ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
শুক্রবার ১৮ জুলাই ২০২৫ তারিখ বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ১৮ জুলাই ২০২৫ তারিখ শুক্রবার মধ্যরাত ১ টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও আউটপোস্ট শাহপরী কর্তৃক টেকনাফ থানাধীন সেন্টমার্টিন সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ২টি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে আভিযানিক দল বোট ২টি কে থামার সংকেত দিলে উক্ত বোট ২টি কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেয়ে গভীর সমূদ্রে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে আভিযানিক দল কর্তৃক ঘণ্টাব্যাপী ধাওয়া করে বোট ২টি কে আটক করে এবং তল্লাশি চালিয়ে প্রায় ৭ কোটি ২ হাজার টাকা মূল্যের ১ লক্ষ ৪০ হাজার পিস ইয়াবা ও ৪০ প্যাকেট ম্যারিজ সিগারেটসহ ১৭ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
আটককৃত ইয়াবা পাচারকারী ও জব্দকৃত আলামতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।


আরো বিভিন্ন বিভাগের খবর