শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

৫০ বস্তা সিমেন্টসহ ৫ জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড

নিউজ রুম / ১১২ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারকালে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের ১ শত ৫০ বস্তা সিমেন্টসহ ৫ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার ১৮ জুলাই ২০২৫ তারিখ দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৭ জুলাই ২০২৫ তারিখ বৃহস্পতিবার মধ্যরাত ২ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক টহল চলাকালীন চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেল হতে সন্দেহজনক ১ টি কাঠের বোট আটক করা হয়। পরবর্তীতে আটককৃত বোটটি তল্লাশি করে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে প্রায় ৮০ হাজার টাকা মূল্যের ১ শত ৫০ বস্তা সিমেন্টসহ ৫ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত সিমেন্ট, আটককৃত পাচারকারী এবং পাচারকাজে ব্যবহৃত বোট এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও চোরাচালান রোধ অনেকাংশে উন্নত হয়েছে। চোরাচালান রোধকল্পে কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত থাকবে।


আরো বিভিন্ন বিভাগের খবর