শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কক্সবাজারে বিজিবির নব উদ্যোগে ‘শহীদ এলাহী মনজুর চৌধুরী পাবলিক স্কুল

নিউজ রুম / ১৩৫ বার পড়ছে
আপলোড : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

ইকরাম চৌধুরী টিপু :
কক্সবাজারের বর্ডার গার্ড পাবলিক স্কুলের নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘শহীদ এলাহী মনজুর চৌধুরী পাবলিক স্কুল, কক্সবাজার’।


আজ বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ নামকরণ করা হয়। দেশের জন্য শহীদ এলাহী মনজুর চৌধুরীর অসামান্য ত্যাগ ও দেশপ্রেমের স্মৃতিকে চিরস্মরণীয় রাখতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি রামু সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ, বিজিবি ৩৪ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল এস এম খায়রুল আলম, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবর রহমান প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে কক্সবাজার জেলার শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্রছাত্রীদের অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বিজিবি রিজিয়ন কমান্ডার জানান
বিজিবির তত্ত্বাবধানে পরিচালিত ‘শহীদ এলাহী মনজুর চৌধুরী পাবলিক স্কুল’ ইতোমধ্যেই কক্সবাজার অঞ্চলের অন্যতম সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেয়েছে। একাডেমিক ফলাফলের পাশাপাশি সহপাঠ কার্যক্রম, খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্যের মাধ্যমে এটি একটি আদর্শ শিক্ষালয়ে পরিণত হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর