শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

চকরিয়ায় গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূর আত্মহত্যা

নিউজ রুম / ৭৮ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় ভাড়া-বাসা থেকে গলায় ফাঁস লাগিয়ে আত্মাহত্যা করা ফারেসা মুবিন (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেন থানা পুলিশ।
বুধবার (২৩ জুলাই) ভোর ৫টার দিকে পৌরসভা ২নং ওয়ার্ডের মৌলভীরচর এলাকায় এ ঘটনা ঘটেছে।
আত্মাহত্যায় নিহত-মুবিনা, পেকুয়া উপজেলার গোয়াখালী এলাকার মোহাম্মদ হোসেনের কন্যা এবং মগনামা ইউনিয়নের বাসিন্দা কাঠমিস্ত্রী নাজেম উদ্দিন কাঠমিস্ত্রীর স্ত্রী।
থানায় লাশের গাড়ী ধরে কান্নাকাটি করছিল নিহতের স্বামী নাজেম।এসময় দুই পরিবারের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।এমতাবস্থায় নাজেম প্রতিবেদককে জানান-গতকাল মঙ্গলবার বিকেল আমার স্ত্রী তাঁর বাপের বাড়ী থেকে বেড়িয়ে বাসা আসছেন।আমি রাতে বাসা গেলে,সে মুখ ভর করে শুয়ে আছেন।তখন আমি বলছিল কি হয়েছে,শরীর খারাপ বা অশান্তি লাগছে,ডাক্তারের কাছে যেতে হবে।উত্তরে স্ত্রী মুবিনা বললো না,যান ভাত খেয়ে নেন বলে দুইজনই একসাথে ভাত খেয়েছি।পরে মোবাইলে টিকটক চেয়ে ঘুমিয়ে পড়ি।আমাদের একটি দেড় বছরে মেয়ে সন্তান আছে।ফজরের আগে মেয়েটি কান্না করলে,আমার ঘুম ভাঙ্গলে আমি মুবিনা-মুবিনা বলে ডাকি।কোন ছাড়া না পেয়ে লাইট অন করি।তখন তাকে না দেখে পাশের রুমে গিয়ে দেখি,সে গলায় ফাঁস লাগিয়ে আত্মাহত্যা করে ঝুলে আছে।তখন আমি উচ্চস্বরে কান্নাকাটি করলে,পাশের ভাড়াটিয়া সহ স্হানীয়রা এসে তাকে দেখে থানায় খবর দেয়।পরে পুলিশ গিয়ে লাশ নিয়ে আসে।কেন সে আমাকে আর ছোট্ট শিশু রেখে চলে গেছেন,কার সাথে রাগ করলো,কি এমন হলো সে আত্মাহত্যা করবে,কিছুই বুঝতেছিনা।আমরা দুইজন দীর্ঘ প্রেমের সম্পর্ক জড়িয়ে পরে নিজেরা বিবাহ করেছি বলে জানান তিনি। তবে লাশ মর্গে নেওয়ার সময় গাড়ী টেনে ধরে বিলাপ ধরে কান্নায় ভেঙ্গে পড়েছে নাজেম।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন,গলায় ফাঁস লাগানো অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে লাশের গায়ে তেমন কোন চিহৃ পাওয়া যায়নি।তবু্ও ময়নাতদন্তের পরে আত্মাহত্যা নাকি হত্যা কিংবা কেন মার গেল বুঝা যাবে বলে জানান ওসি।


আরো বিভিন্ন বিভাগের খবর