শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

মালুমঘাটে রাতে আধারে সেনা সদস্য ও তাঁর স্ত্রীকে মারধর ও ছিনতাই

নিউজ রুম / ১০৭ বার পড়ছে
আপলোড : সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটস্হ মগছড়াজুম এলাকার শাশুড় বাড়ীতে যাওয়ার পথে সড়কে ব্যারিকেট দিয়ে আটকিয়ে মারধর আর ছিনতাই করা হয়েছে।
গতরাত মঙ্গলবার সাড়ে ১০ টার সময় মালুমঘাটের মগছড়াজুম জামে মসজিদের পাশে এঘটনা ঘটেছে।
আহত-রমজান আলী (২৬) ডুলাহাজারা ইউপির ৩নং ওয়ার্ডের চা-বাগান এলাকার মৃত আব্দু সাত্তারের ছেলে।সে সিলেট সেনানিবাসে আর্মি সদস্য হিসাবে কর্মরত রয়েছেন।
আহত সেনা সদস্য রমজান আলী জানান-আমি ও আমার স্ত্রী কার্নিজ ফাতেমা নিয়ে শাশুড় বাড়ী যাওয়ার উদ্দেশ্য অটোরিকশা দিয়ে রওনা হয়।যাওয়ার পথে ঘটনাস্থল মগছড়াজুম জামে মসজিদের পাশে পৌঁছলে হঠাৎ টমটম যোগে এসে জনি সহ আরো ৪/৫জন ছিনতাইকারী আমাদেরকে গতিরোধ করে।কিছুই বোঝে উঠার আগেই আমাকে শক্ত কাঠ আর ছুরি দিয়ে আঘাত সহ লাথি,ঘুষি মেরে রক্তাত্ত আঘাত করেছে।এসময় আমি মাটিতে লুটিয়ে পড়লে,এমতাবস্থায় আমার স্ত্রীর গলার স্বর্ণের চেইন,লেডিস ব্যাগ আর আমার মানি ব্যাগ নিয়ে চলে যায়।সব মিলিয়ে প্রায় লক্ষাধিক টাকার মত লুট করে।এবিষয়ে আমি আইনগত ব্যবস্থা নেওয়া প্রস্তুতি নিয়েছি।
ডুলাহাজারার ভারপ্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু বলেন-সেনা সদস্য রমজান ও তাঁর স্ত্রীকে মারধর আর ছিনতাই ঘটনা শুনেছি,খুবই দুঃখজনক।তাই তাকে আইনের আশ্রয় নিতে পরামর্শ দিয়েছি।কারণ জনি ছেলেটি প্রকৃত খারাপ ছেলে বলে জানান।


আরো বিভিন্ন বিভাগের খবর