শিরোনাম :
নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে জ্ঞান বিনিময় সভা কক্সবাজারে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ কার্যক্রম শুরু কক্সবাজার শহরের বৃহত্তর মল্লিক পাড়ায় সংবর্ধনা ও আলোচনা সভা জলবায়ুর প্রভাব মোকাবিলা,উপকূলকে রক্ষা জরুরী ইনানীতে গ্যাসের আগুন আর কত দিন জ্বলবে? সিনিয়র সাংবাদিক আহমদ গিয়াস আর নেই হাত ধোয়ার নায়ক’ হয়ে সচেতনতা ছড়াবে শিক্ষার্থীরা

নারী বাহকের শরীরে ১০,২০০ পিস ইয়াবা, বিজিবির জালে ধরা

নিউজ রুম / ১১৯ বার পড়ছে
আপলোড : রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন

এস এম আনোয়ার :
কক্সবাজারের রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি)র আওতাধীন গোয়ালিয়া চেকপোস্টে অভিযান চালিয়ে ১০ হাজার ২শ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২৮ জুলাই (রোববার) সকাল সাড়ে ১১টার দিকে মরিচ্যা যৌথ চেকপোস্টের একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে গোয়ালিয়া চেকপোস্টে একটি সন্দেহজনক সিএনজি থামিয়ে যাত্রী রোহিঙ্গা নারী নজুমা বেগম (৩৫) এর শরীর তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১০ হাজার ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক নারী কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি/৪ ব্লকের বাসিন্দা এবাদুল্লাহর স্ত্রী।
রামু ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ জানান, রামু ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা ও মাদকদ্রব্য দমনে নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। আটক নারী কারবারির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, এ ধরনের মাদক পাচার রোধে স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন। সীমান্ত এলাকায় কেউ মাদক কারবারে জড়িত থাকলে তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানান তিনি। বিজিবি সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করে ব্যবস্থা নেবে বলেও তিনি আশ্বস্ত করেন।
এদিকে স্থানীয় সচেতন মহলের দাবী, প্রতিবারই ইয়াবাসহ ধরা পড়ে শুধু বাহকরা। কিন্তু এর পেছনে যে শক্তিশালী গডফাদার চক্র কাজ করছে, তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। আটকদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে গডফাদারদের নাম বের করে চক্রটি সম্পূর্ণভাবে নির্মূল করা জরুরি।


আরো বিভিন্ন বিভাগের খবর