শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কক্সবাজারে কোস্ট গার্ডের অভিযানে মাছ ধরার নিষিদ্ধ ট্রলার জব্দ

নিউজ রুম / ১১৯ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজার উপকূলবর্তী সাগরে অভিযান চালিয়ে মাছ ধরার বিভিন্ন উপকরণসহ একটি নিষিদ্ধ ট্রলিং ট্রলার জব্দ করেছে কোস্ট গার্ড।
সোমবার সকালে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ফিশারিঘাট এলাকায় এ অভিযান চালানো হয়েছে।
জব্দ এফবি শাহ সমিউদ্দিন নামের ট্রলারটির মালিক চট্টগ্রামের পটিয়ার বাসিন্দা হাবিবুর রহমান বাদশা।
কোস্ট গার্ডসহ সংশ্লিষ্টরা জানিয়েছে, গভীর সমুদ্রে অবাধে চলছে নিষিদ্ধ ট্রলিং বোটের মাধ্যমে মাছ শিকার। এতে মৎস্য সংকট দেখা দেওয়ার পাশাপাশি মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ প্রকৃত জেলেরা।
কক্সবাজার সদর উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সুজয় পাল বলেন, সকালে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর ফিশারিঘাট এলাকায় গভীর সাগরে মাছ ধরার নিষিদ্ধ ট্রলিং ট্রলার অবস্থানের খবর পায় কোস্ট গার্ড। পরে কোস্ট গার্ডের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় মাছ ধরার বিভিন্ন উপকরণসহ একটি নিষিদ্ধ ট্রলিং ট্রলার জব্দ করা হয়।
তিনি জানান, অভিযান শেষে কোস্ট গার্ড সদস্যরা বিষয়টি অবহিত করে। পরে ঘটনাস্থলে পৌঁছে ট্রলার মালিককের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে। ঘটনায় ট্রলারটি জব্দ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সংশ্লিষ্টদের তথ্য মতে, ট্রলিং বোট ব্যবহারের কারণে মৎস্য সম্পদে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে। মাছের পোনা-ডিম সহ নির্বিচারে মাছ শিকারের ফলে সমুদ্রের বাস্তুতন্ত্র ধ্বংস হচ্ছে এবং মাছের প্রজনন কমে যাচ্ছে।
জেলেদের দীর্ঘদিনের দাবী সাগরে যেন মৎস্য সম্পদ ধ্বংসকারী ট্রলিং নিষিদ্ধ নিশ্চিত থাকে।


আরো বিভিন্ন বিভাগের খবর