শিরোনাম :
ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি

রোহিঙ্গা সন্ত্রাসী, অপহরণকারী দুর্ধর্ষ অস্ত্রধারী,২১টি মামলার আসামি শফি ডাকাত কে গ্রেনেড, এন্টি পার্সোনাল মাইন সহ গ্রেফতার

নিউজ রুম / ১০৬ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারে রোহিঙ্গা সন্ত্রাসী, বাংলাদেশিদের অপহরণকারী দুর্ধর্ষ অস্ত্রধারী,২১টি মামলার আসামি  শফি  ডাকাত কে গ্রেনেড, এন্টি পার্সোনাল মাইন নিয়ে বিপুল পরিমাণ আধুনিক অস্ত্র গুলি সহ গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে র‌্যাব-১৫ এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন র‌্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান।

তিনি জানান, সোমবার (২৮ জুলাই) রাত ১১টার দিকে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প-২৬ এর পশ্চিম পাশের হাজীর প্রজেক্ট পাহাড়ে অভিযান চালিয়ে শফিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সহযোগীরা র‌্যাবকে লক্ষ্য করে ৪-৫ রাউন্ড গুলি ছুঁড়লে আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা ৩ রাউন্ড গুলি ছোড়ে।‌

তিনি আরো জানান, গ্রেপ্তার শফির স্বীকারোক্তি অনুযায়ী তার পাহাড়ি আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও সামগ্রীগুলো হলো, ১টি ওয়ান শুটার গান, ২টি একনলা বন্দুক, ১টি এলজি, ১০টি এন্টি পারসোনাল মাইন, ১০টি ডেটোনেটর, ৫০ রাউন্ড তাজা রাইফেলের গুলি, ৫৩টি রাইফেলের খালি কার্তুজ, ৬টি শর্টগানের খালি কার্তুজ, ৭৬৯ গ্রাম ক্রিস্টালমেথ (আইস) ও ৩টি গ্রেনেড।

র‌্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান জানান, ২৮ বছর বয়সি শফির বাড়ি টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে। তার বিরুদ্ধে ২টি হত্যা, ২টি ডাকাতির প্রস্তুতি, ৬টি অস্ত্র, ৬টি মারামারিসহ মোট ২১টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে শফি ডাকাত রোহিঙ্গা ক্যাম্প এলাকায় একটি সশস্ত্র ডাকাত দলের নেতৃত্ব দিয়ে আসছিল। তার নেতৃত্বে দলটি রোহিঙ্গা ও স্থানীয় বাঙালিদের জিম্মি করে পাহাড়ি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।

গ্রেপ্তার শফিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।


আরো বিভিন্ন বিভাগের খবর