শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

চকরিয়ার কাটাবন্যা নদীর ঘাট থেকে ভাসমান যুবকের লাশ উদ্ধারঃ পরিচয় মিলেনি

নিউজ রুম / ১১৮ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

চকরিয়া প্রতিনিধিঃ
চকরিয়ার রামপুর মৌজার চিংড়িজোন সংলগ্ন কাটাবন্যা নদীর ঘাট থেকে অজ্ঞাতনামা প্রায় ৪০ বছর বয়সী এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেন বদরখালী নৌ-পুলিশ।
শুক্রবার (১ আগস্ট) রাতে খবর পেয়ে নৌ-পুলিশ ফাঁড়ির একটি দল ভাসমান লাশটি উদ্ধার করেন।
বদরখালী নৌপুলিশের উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন জানান,নদীর তীরে মরদেহটি ভাসতে দেখেন।প্রত্যদশীরা আমাদেরকে সংবাদটি জানালে,আমরা লাশটি উদ্ধার করি।এসময় নিহত ব্যক্তির গায়ে একটি হাফ হাতা ছাপা শার্ট ও লুঙ্গি ছিল।প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে শুক্রবার রাতেই ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এখনো আমরা নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।তবে শনাক্ত প্রচেষ্টা চলছে।পরিচয়হীন মরদেহটি দাফনের জন্য কক্সবাজার আঞ্জুমানে মফিদুল ইসলামে হস্তান্তর করা হবে বলে জানা তিনি।
চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো শফিকুল ইসলাম বলেন- শুক্রবার রাতেই বদরখালী নৌ-পুলিশ একটি অজ্ঞাতনামা ভাসমান মরদেহ উদ্ধার করেন।তার পরবর্তী পদক্ষেপ নিতে নৌপুলিশ কর্তৃক চকরিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মহিউদ্দিন এর ব্যবস্হা গ্রহণ করবেন বলে জানান ওসি।


আরো বিভিন্ন বিভাগের খবর