শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

উখিয়ায় হত্যা, নারী নির্যাতনসহ ১৩ মামলার আসামি সেলিম গ্রেফতার

নিউজ রুম / ৯৩ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

সাঈদ মুহাম্মদ আনোয়ার :

কক্সবাজারের উখিয়ায় হত্যা, অপহরণ, মাদক, চাঁদাবাজি, নারী ও শিশু নির্যাতন এবং মানব পাচারসহ একাধিক অপরাধে জড়িত মোহাম্মদ সেলিমকে আটক করেছে থানা পুলিশের একটি দল।
রবিবার (৪ আগস্ট) গভীররাতে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া এলাকার বাসিন্দা। তাঁর পিতা নুরুল ইসলাম, যিনি স্থানীয়ভাবে ‘গাছ কালু’ নামে পরিচিত।
সেলিমের বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগ, বিস্ফোরক দ্রব্য আইনে মামলা, নারী ও শিশু নির্যাতন, অপহরণ ও মারধর, মাদক ও অস্ত্র ব্যবসা, মানব পাচার, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে। তিনি ১৩টি মামলার আসামি হিসেবে ওয়ারেন্টভুক্ত ছিলেন।
উখিয়া থানার রেকর্ড অনুযায়ী, ২০০৮ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময় তার বিরুদ্ধে মোট ১৩টি মামলা দায়ের হয়। এর মধ্যে রয়েছে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা (৩/৪ ধারা, ২০২৫), বিশেষ ক্ষমতা আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ডাকাতি, মানব পাচার, মারধর এবং চাঁদাবাজির মামলা।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফ কক্সবাজার জার্নালকে জানান, দীর্ঘদিন পলাতক থাকা এই অপরাধীকে গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরেছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, উখিয়ায় অপরাধ দমনে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আরো বিভিন্ন বিভাগের খবর