শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

এনসিপির পাঁচ শীর্ষণতা কক্সবাজারে : আমেরিকান সাবেক রাষ্ট্রদূত পিটার হাসির সাথে বৈঠকের গুঞ্জন

নিউজ রুম / ১০৬ বার পড়ছে
আপলোড : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

আজ হঠাৎ করে কক্সবাজার এসেছেন এনসিপির ৫  শীর্ষ নেতা। বাংলাদেশ আমেরিকান সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সাথে তাদের বৈঠকের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
কক্সবাজার এসেছেন এনসিপির পাঁচ নেতা, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, ডাক্তার তাসমিন জারা, নাসির উদ্দিন পাটওয়ারী ও খালেদ সাইফুল্লাহ। তারা উখিয়ার ইনানীর হোটেল রয়েল টিউলিপে আছেন। কক্সবাজারের পুলিশ সুপার মোঃ সাইফ উদ্দিন শাহিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পাঁচ নেতা কক্সবাজারের হোটেল রয়েল টিউলিপি আছেন। তবে সেখানে বাংলাদেশের সাবেক আমেরিকান রাষ্ট্রদূত পিটার হাস নেই। পুরো হোটেল জুড়ে মাত্র তিনজন বিদেশি চায়না নাগরিক আছেন। তিনি বলছেন, পিটার হাসকে হোটেলে পাওয়া যায়নি। আজ বেলা সাড়ে ১১ টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এনসিপির ৫ নেতা কক্সবাজার আসেন। তারা ভিআইপি লাউন্স ব্যবহার না করে সাধারণ যাত্রীদের গেট দিয়ে বের হয়ে চলে যায়। পুলিশ সূত্র জানিয়েছে, দুপুর ১২:৪০ মিনিটের দিকে তারা হোটেল রয়েল টিউলিপে পৌঁছান। বাংলাদেশের আমেরিকান সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের সাথে এনসিপির পাঁচ নেতার বৈঠকের একটি খবর বাইরে শোনা গেলেও সরকারি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোন কর্মকর্তা এটির সত্যতা নিশ্চিত করেনি।

 


আরো বিভিন্ন বিভাগের খবর