শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

গণ-অভ্যুত্থানের চকরিয়ার প্রথম শহীদ আহসান হাবীবের কবরে প্রশাসনের শ্রদ্ধা

নিউজ রুম / ১২৬ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়া :
ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের ২০২৪সালের জুলাই-গণঅভ্যুত্থান আন্দোলনের কক্সবাজারের চকরিয়া উপজেলার প্রথম শহীদ আহসান হাবীবের কবরে জেলা ও উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবদেন।
মঙ্গলবার (৫আগষ্ট) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের নেতৃত্ব উপজেলা প্রশাসনের কর্মকর্তারা মিলে শহীদ আহসান হাবীবের কবরে শ্রদ্ধা জানাতে যান।
২০২৪ সালের জুলাই এর ঐতিহাসিক গণঅভ্যুত্থান আন্দোলনে শহীদ হওয়া আহসান হাবীবের কবর জিয়ারত করেছেন কক্সবাজার জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সালাহউদ্দিন, পুলিশ সুপার (এসপি) মো.সাইফুদ্দিন শাহীন, অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন এন্ড অবস্) মো.জসীম উদ্দিন,চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান, সহকারি পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ ,সহকারি কমিশনার (ভুমি) রুপায়ন দেব সহ,চকরিয়া থানার অফিসার কর্মকর্তা (ওসি) মো.শফিকুল ইসলাম ও উপজেলা এবং থানা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা কবর জিয়ারত করাকালে শহীদ পরিবারের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
জুলাই যোদ্ধা শহীদ আহসান হাবীবের কবরের শ্রদ্ধা নিবেদনের সময় ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির আহবায়ক মোহাম্মদ কুতুব উদ্দিন, চকরিয়া উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক হাবিব উল্লাহ মিছবাহ ও ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।জিয়ারতের সময় শহীদ আহসান হাবীবের আত্মার মাগফিরাত কামনা করেন আর শোকাভিভূত পরিবারের কাছে সমবেদনা জ্ঞাপন করেছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর