শিরোনাম :

চকরিয়া থানার উদ্যোগে”ওপেন হাউজ ডে

নিউজ রুম / ৭০ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে থানা পুলিশের উদ্যোগে “ওপেন হাউজ ডে” সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩ আগস্ট) বিকেলে থানার কনফারেন্স হলরুমে সভাটি সম্পন্ন হয়।
চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে,তদন্ত ওসি মোঃ ইয়াছিন মিয়ার সঞ্চালনায়,প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,বৃহত্তর চকরিয়া উপজেলার “আইন-শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব পুলিশের একার পক্ষে সম্ভব নয়।শৃঙ্খলা রক্ষায় প্রতিটি এলাকার সচেতন মহল,শিক্ষিত সমাজ সহ সাধারণ জনগণের ভুমিকা অপরিসীম। সকলকে এগিয়ে আসতে হবে।পুলিশকে বন্ধু ভাবুন,সমাজে অনৈতিক কর্মকান্ডের তথ্য দিয়ে সবসময় সহযোগিতা করবেন,আশা করছি।
এছাড়াও পুলিশের বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে,নির্ভয়ে উত্তাপন করুণ,করবেন।কারণ“অপরাধী যেই হোক,সেক্ষেত্রে ব্যক্তির কোনো রাজনৈতিক পরিচয় গ্রহণযোগ্য নয়।এছাড়া অস্ত্রধারী সন্ত্রাসীদের ছাড় নয়,অনৈতিক কর্মকান্ডে জড়িত ব্যক্তিদেরকে চিহ্নিত করা হবে।অতি শীঘ্রই আরো কয়েকটি পুলিশ টিম বাড়িয়ে অস্ত্রধারী সন্ত্রাস,ডাকাত ধরতে বিশেষ অভিযান চালানো হবে।
তিনি আরো জানান-মাদক, ইভটিজিং, নারী নির্যাতন, চুরি, ডাকাতি ও ছিনতায়ের মত অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।তাই সমাজের সকল সচেতন ব্যক্তিকে অন্যায় প্রতিরোধে এগিয়ে আসতে হবে।”
সেক্ষেত্রে “ওপেন হাউজ ডে” গুরুত্ব সম্পর্কে বলেন-
এধরণের উন্মুক্ত মতবিনিময় সভায় যেকোন মানুষ নিজের অভিমত প্রকাশ করতে বাধা নেই।সে সুবাধে যদি পুলিশের অপরাধ দেখেন তাও র্নিভয়ে তুলে ধরবেন।পুলিশ হোক আর পাবলিক হোক,অপরাধীকে অপরাধী বলে আখ্যা দিয়াই আইনী কাজ।সুতরাং কাউকে ছাড় দেওয়া হবে না।সকল পেশাজীবি মানুষের সহযোগিতা ছাড়া এলাকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা শতভাগ সম্ভব নয়।”
সভায় বক্তব্য রাখেন- চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার, পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা কুতুবউদ্দিন, নাগরিক অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সম্পাদক আবদুল কাদের (প্রাইম), বরইতলী ইউপি চেয়ারম্যান ছালেকুজ্জামান, পৌরসভার সাবেক কাউন্সিলর জাফর আলম কালু, লক্ষ্যারচর ইউপি সাবেক চেয়ারম্যান গোলাম মোস্তফা কাইছার সহ কযেকজন সাংবাদিক প্রমূখ।


আরো বিভিন্ন বিভাগের খবর