শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

পিটার হাসের সঙ্গে বৈঠক নয়, কক্সবাজারে ঘুরতে গেছেন এনসিপি নেতারা

নিউজ রুম / ১২৫ বার পড়ছে
আপলোড : রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

বিডি ডেস্ক :

বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় পাঁচ নেতা কক্সবাজারে গেছেন বলে গুঞ্জন ওঠে। তবে এনসিপির দাবি, কোনো রাজনৈতিক বৈঠকে অংশ নিতে নয়, দলের নেতারা কক্সবাজারে ঘুরতে গেছেন।

আজ মঙ্গলবার দুপুরে এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন সংবাদমাধ্যমকে বলেন, ‘পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি গুজব। কেন্দ্রীয় নেতারা সেখানে ঘুরতে গেছেন।’

কক্সবাজারে যাওয়া নেতাদের মধ্যে রয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী। তিনি মোবাইল ফোনে সংবাদমাধ্যমকে বলেন, ‘পিটার হাসের সঙ্গে বৈঠক নিয়ে যেসব নিউজ ছড়ানো হচ্ছে তার পুরোটাই গুজব। আমরা এমন মিটিংয়ের বিষয়ে কিছুই জানি না।’

এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিক খবরে দাবি করা হয়, কক্সবাজারে অবস্থান করছেন পিটার হাস। এনসিপির শীর্ষ পাঁচ নেতা তার সঙ্গে সাক্ষাৎ করতে সেখানে গিয়েছেন। নাসীরুদ্দীন পাটওয়ারী ছাড়াও এ পাঁচ নেতা হলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, জেষ্ঠ্য যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ এ সফরে রয়েছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর