শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

দেড় বছর পর নাইক্ষ্যংছড়ি সীমান্তে গুলির শব্দ

নিউজ রুম / ৯৬ বার পড়ছে
আপলোড : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

রহমান তারেক :

দীর্ঘ দেড় বছরের বেশি সময় পর আবারও গুলির শব্দ শোনা গেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে। রোববার (১০ আগস্ট) রাত ১০টার পর মিয়ানমার অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
বিজিবি জানায়, ঘুমধুম ইউনিয়নের তমব্রু এলাকার সীমান্ত পিলার ৩৪ ও ৩৫ এর মাঝামাঝি, শূন্যরেখা থেকে প্রায় ৩০০-৩৫০ মিটার দূরে টানা ৭ থেকে ১০ মিনিট ধরে অন্তত ৩০-৪০ রাউন্ড গুলির শব্দ হয়। তবে বাংলাদেশের ভেতরে কোনো গুলি আসেনি।
বিজিবি কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম বলেন, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও রোহিঙ্গাদের সশস্ত্র সংগঠন আরসা বা আরএসও-র মধ্যে গোলাগুলি হতে পারে। তবে সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
ঘটনার পর বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য নুর মোহাম্মদ ভূট্টো জানান, হঠাৎ গুলির শব্দে সীমান্তের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে রাখাইন অঞ্চলের পুরো ২৭১ কিলোমিটার নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছিল আরাকান আর্মি।


আরো বিভিন্ন বিভাগের খবর