শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

শেখ হাসিনা ভারতের লোক, আওয়ামী লীগ একটি মাফিয়া ও সন্ত্রাসী দল-সালাহউদ্দিন আহমেদ

নিউজ রুম / ১২৩ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

শেখ হাসিনা ভারতের লোক, আওয়ামী লীগ একটি মাফিয়া ও সন্ত্রাসী দল বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেছেন, দেশে নির্বাচনের মৌসম শুরু হয়ে গেছে। আগামী ডিসেম্বরে তফসিল ঘোষণা হবে। দেশ এখন নির্বাচন মুখী। শেখ হাসিনা বা আওয়ামী লীগ এ দেশের রাজনীতি বা এদেশের কেউ নয় সেটা তারাই প্রমাণ করেছে । তাদের নিজেদের দলের ভিতরেই কোন গণতন্ত্র ছিল না । তাই সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে।
আজ শনিবার বিকালে চকরিয়া সরকারি কলেজ মাঠে আয়োজিত উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে আয়োজিত বিশাল জনসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চকরিয়া উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এনামুল হকের সভাপতিত্বে এবং সদস্য সচিব এম মোবারক আলীর সঞ্চালনায় অনুষ্টিত জনসমাবেশে অতিথি হিসেবে স্থানীয় সাবেক সংসদ সদস্য এডভোকেট হাসিনা আহমেদ, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আরা স্বপ্না সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
এর আগে সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধন করে জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।


আরো বিভিন্ন বিভাগের খবর