শিরোনাম :
জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল চকরিয়ায় বি.এম চর ইউনিয়নে ১৫শ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ রোহিঙ্গা ক্যাম্পে ইউএনএইচসিআর এর স্থায়ী শেল্টার নির্মাণ জনমতের বিরুদ্ধে ইয়াবাসহ এপিবিএন সদস্য আটক হামের তীব্র ঝুঁকিতে রোহিঙ্গা ক্যাম্প ও স্থানীয় জনগোষ্ঠী; মাঠে এমএসএফ

রামুতে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুই পর্যটক নিহত এবং চারজন আহত

নিউজ রুম / ৮০ বার পড়ছে
আপলোড : বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

সাকলাইন আলিফ :

কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাস ও প্রাইভেট কার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুই পর্যটক নিহত এবং চারজন আহত হয়েছে।
রোববার সন্ধ্যা ৬ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের স্বপ্নতরী বিনোদন কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে বলে জানান, রামু থানার ওসি মো. তৈয়বুর রহমান।
হতাহতদের নাম ও পরিচয় নিশ্চিত করতে না পারলেও তারা টাঙ্গাইলের বাসিন্দা বলে তথ্য দিয়েছেন তিনি।
আর হতাহতরা সকলেই দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারের যাত্রী।
স্থানীয়দের বরাতে তৈয়বুর রহমান বলেন, সন্ধ্যায় রামুর রশিদনগর ইউনিয়নের স্বপ্নতরী বিনোদন কেন্দ্রের সামনে চট্টগ্রামমুখি মার্শা পরিবহন সার্ভিসের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রাইভেট কারটি দুমড় মুচড়ে গেলে ঘটনাস্থলে একজনের মৃত্যু এবং ৫ জন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আহত এক শিশুকে মৃত ঘোষণা করেন। অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসক আহত অন্যদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
ওসি জানান, আহতদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে আনা হলে দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় আইসিইউ’তে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করা হয়েছে।
নিহতদের লাশ রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে জানান, মো. তৈয়বুর রহমান।


আরো বিভিন্ন বিভাগের খবর