শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

কুকুর বাঁচাতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ট্রাক, চাপা পড়ে প্রাণ গেল পথচারীর

নিউজ রুম / ৮২ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

রহমান তারেক :

কক্সবাজারের রামুতে কুকুর বাঁচাতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া ট্রাকের নিচে চাপা পড়ে মোহাম্মদ আনিছ (২৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার জোয়ারিয়ানালা বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আনিছ উপজেলার পিএমখালী ইউনিয়নের মৃত ইউসুফ আলীর ছেলে। রামু ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন প্রিন্স বলেন, “কক্সবাজারমুখী একটি ট্রাক জোয়ারিয়ানালা বাজার অতিক্রম করছিল। এ সময় একটি কুকুর হঠাৎ গাড়ির সামনে চলে আসে। চালক কুকুরটি বাঁচাতে ব্রেক করলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। উল্টে যাওয়া ট্রাকের নিচে চাপা পড়েন আনিছ।’’
ওসি নাছির উদ্দিন বলেন, ‘‘ট্রাকচাপায় গুরুতর আহত আনিছকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’


আরো বিভিন্ন বিভাগের খবর