শিরোনাম :
মিয়ানমারের রাখাইনে সংঘাত: সীমান্ত অতিক্রম করে পালিয়ে আসলো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫২ জন সদস্য এনসিপি কক্সবাজারের উদ্যোগে শহিদ শরীফ ওসমান হাদী স্মরণসভা ও সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত ইপসা’র বীচ ক্লিনিং ক্যাম্পেইন প্রোগ্রামে চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন কাকারায় অভিযান চালিয়ে প্রায় দুই একর বনভূমি উদ্ধার চকরিয়ার সাংবাদিক এস.এম হান্নান শাহ আর নেই বাঁকখালী নদীতে থাকা সেন্টমার্টিনগামী ‘দ্যা আটলান্টিক জাহাজে আগুন: অগ্নিদগ্ধ হয়ে ঘুমন্ত শ্রমিক নিহত :তদন্ত কমিটি গঠন সামুদ্রিক শৈবাল চাষের গবেষণা বিষয়ক কর্মশালা মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে :কক্সবাজার থেকে ২০ হাজার নেতা কর্মী যাচ্ছে ঢাকায় কক্সবাজার–৩ আসনে স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা করলেন পরিবেশ কর্মী ও কক্সবাজার মডেল পলিটিক্স”-এর উদ্যোক্তা মোঃ ইলিয়াছ মিয়া জেলায় ৪ টি আসন থেকে দলীয় ও স্বতন্ত্র সহ ৯জনের মনোনয়ন সংগ্রহ

সৈকতে পর্যটকের মরদেহ উদ্ধার

নিউজ রুম / ৬৭ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০১:০০ অপরাহ্ন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

রহমান তারেক :

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে গোসলে নেমে নিখোঁজ হওয়া মোহাম্মদ আহনাফের (১৭) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৬টা ১০ মিনিটে সমিতি পাড়া ১নং ওয়ার্ডের প্রথম গলি সংলগ্ন সাগরে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়।
আহনাফ বগুড়ার শরিফুল ইসলামের ছেলে এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের বড় ভাইয়ের শ্যালিকার সন্তান। সে এ বছরের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বন্ধুদের সঙ্গে সৈকতে গোসলে নামেন তিনি। এ সময় তিনজন পর্যটক ভেসে গেলে লাইফগার্ড টিমের তৎপরতায় দুজনকে উদ্ধার করা হলেও আহনাফ নিখোঁজ ছিলেন। প্রায় ১৬ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হলো।
কক্সবাজার ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য বলেন, নিখোঁজের পর থেকে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, লাইফগার্ডসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো উদ্ধার তৎপরতা চালিয়েছে। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এ সমন্বিত প্রচেষ্টা অব্যাহত ছিল।
সি-সেইফ লাইফগার্ডের মাঠ কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ জানান, আমাদের রেসকিউ টিম বোটসহ দিন-রাত চেষ্টা চালিয়েছে। শেষ পর্যন্ত আজ সকালে মরদেহটি উদ্ধার হয়।
কক্সবাজার বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম বলেন, “সোমবার সকাল ছয় টায় সৈকতের সমিতি পাড়া এলাকায় একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেন। ওখানে গিয়ে দেখি এটি নিখোঁজ আহনাফের মরদেহ। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”
রবিবার রাতে ক্রিকেটার মুশফিকুর রহিম বলেন, “আমরা অনেক চেষ্টা করেছি, ডিসি-প্রশাসনসহ সবাই সহযোগিতা করেছেন। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা।”
গত এক বছরে কক্সবাজার সৈকতে গোসলে নেমে প্রাণ হারিয়েছেন ১২ জন পর্যটক। একই সময়ে ৭৮ জনকে উদ্ধার করেছে সি-সেইফ লাইফগার্ড টিম।


আরো বিভিন্ন বিভাগের খবর