শিরোনাম :
মিয়ানমারের রাখাইনে সংঘাত: সীমান্ত অতিক্রম করে পালিয়ে আসলো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫২ জন সদস্য এনসিপি কক্সবাজারের উদ্যোগে শহিদ শরীফ ওসমান হাদী স্মরণসভা ও সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত ইপসা’র বীচ ক্লিনিং ক্যাম্পেইন প্রোগ্রামে চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন কাকারায় অভিযান চালিয়ে প্রায় দুই একর বনভূমি উদ্ধার চকরিয়ার সাংবাদিক এস.এম হান্নান শাহ আর নেই বাঁকখালী নদীতে থাকা সেন্টমার্টিনগামী ‘দ্যা আটলান্টিক জাহাজে আগুন: অগ্নিদগ্ধ হয়ে ঘুমন্ত শ্রমিক নিহত :তদন্ত কমিটি গঠন সামুদ্রিক শৈবাল চাষের গবেষণা বিষয়ক কর্মশালা মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে :কক্সবাজার থেকে ২০ হাজার নেতা কর্মী যাচ্ছে ঢাকায় কক্সবাজার–৩ আসনে স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা করলেন পরিবেশ কর্মী ও কক্সবাজার মডেল পলিটিক্স”-এর উদ্যোক্তা মোঃ ইলিয়াছ মিয়া জেলায় ৪ টি আসন থেকে দলীয় ও স্বতন্ত্র সহ ৯জনের মনোনয়ন সংগ্রহ

পুলিশের টহল টিমের হামলা কারীকে অস্ত্র সহ গ্রেফতার

নিউজ রুম / ৫০ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের মহেশখালীতে পুলিশের টহল টিমের ওপর সশস্ত্র হামলা চালিয়ে পুলিশের তিন সদস্যকে গুলিবিদ্ধ করার ঘটনায়
দায়ের মামলার প্রধান আসামী ও একাধিক মামলার পলাতক আসামী আবু সৈয়দ (২৫) গ্রেপ্তার হয়েছে। এ সময় তার দেখানো মতে, তিনটি আগ্নেয়াস্ত্র ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানাতে মঙ্গলবার দুপুরে কক্সবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে পুলিশ।

এসময় পুলিশ সুপার মোহাম্মদ সাইফউদ্দিন শাহীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ সেপ্টেম্বর) রাত ১টার দিকে বান্দরবান জেলার লামা উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করে মহেশখালী থানা পুলিশ।

গত ১১ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের আফজলিয়া পাড়া এলাকায় টহলরত পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় আবু সৈয়দের নেতৃত্বাধীন সশস্ত্র একটি দল। এতে এএসআই সেলিম মিয়া, কনস্টেবল সোহেল রানা ও কনস্টেবল মাসুদ হোসেন গুরুতর আহত হন। এ ঘটনায় মহেশখালী থানায় মামলা (নং-২০) দায়ের করা হয়।

গ্রেপ্তারের পর আবু সৈয়দের স্বীকারোক্তি অনুযায়ী তার ইউনুসখালীস্থ নিজ বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি একনালা বন্দুক, দুটি এলজি ও তিনটি কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আবু সৈয়দের বিরুদ্ধে মহেশখালী থানায় ডাকাতি ও পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে। সোমবার রাতে তাকে গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত রোববার মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশের উপর হামলার ঘটনায় জড়িতসহ একাধিক মামলার পলাতক ৮ আসামীকে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের পর পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের মামলার প্রধান আসামি আবু ছৈয়দকে গ্রেপ্তার করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর