শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

চট্টগ্রামে নারী-শিশুসহ ৩১ রোহিঙ্গা আটক

নিউজ রুম / ১০৩ বার পড়ছে
আপলোড : মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রামের আনোয়ারায় দালালের মাধ্যমে পালিয়ে আসা নারী ও শিশুসহ ৩১ জনকে আটক করেছে সেনাবাহিনী।আজ সোমবার দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা পর্যন্ত দুধকুমরা এলাকায়কর্ণফুলী টানেল সার্ভিস এরিয়ায় এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে আনোয়ারা আর্মি ক্যাম্পের পেট্রোল টিম, ওয়ারেন্ট অফিসার গানার আল আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ৩১ রোহিঙ্গাকে আটক করে। তাদের মধ্যে নারী-পুরুষ ছাড়াও একাধিক শিশু রয়েছে রয়েছে।

জানা গেছে, তারা দুই দিন আগে দালালের সহায়তায় ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসে। ৭টি পরিবার থেকে মোট ৬১ হাজার ৫০০ টাকা গ্রহণ করে ওই দালাল তাদের নৌকাযোগে আনোয়ারায় নিয়ে আসে। পরিকল্পনা অনুযায়ী তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে চট্টগ্রাম ও ঢাকা শহরে গিয়ে স্থানীয় নাগরিকদের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করছিল।

আটক রোহিঙ্গাদের কর্ণফুলী টানেল রক্ষণাবেক্ষণ ইউনিটের নৌবাহিনী ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। নৌবাহিনী ঊর্ধ্বতন সদর দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে নৌবাহিনী ক্যাম্পের লেঃ আলমগীর রানা বলেন, ‘আজ সেনাবাহিনী ৩১ রোহিঙ্গা আমাদের কাছে হস্তান্তর করেছে। আমারা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছি।


আরো বিভিন্ন বিভাগের খবর