শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

উখিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে হাতির মৃত্যু, মামলা

নিউজ রুম / ১০২ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

রহমান তারেক :
কক্সবাজারের উখিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩০ বছর বয়সী একটি পুরুষ হাতির মৃত্যু হয়েছে। দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের দুছড়ি এলাকার রফিকের ঘোনা গ্রামের আবু তাহেরের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
বনবিভাগের দাবি, এটি পরিকল্পিতভাবে পাতানো বিদ্যুতের ফাঁদ ছিল।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বনবিভাগের কর্মকর্তারা খবর পেয়ে ঘটনাস্থলে যান। পরে মৃত হাতিটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন,
“আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে হাতিটির সুরতহাল করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাতানো বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়েই হাতিটির মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাড়ির মালিক আবু তাহেরসহ দুইজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে। আনুষ্ঠানিকতা শেষে মৃত হাতিটিকে সৎকার করা হয়েছে।”


আরো বিভিন্ন বিভাগের খবর