শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

পর্যটন শিল্পের উন্নয়নে করনীয় শীর্ষক আলোচনা সভা

নিউজ রুম / ৯৭ বার পড়ছে
আপলোড : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

খনিজ জ্বালানির ব্যবহার বন্ধ করুন , নবায়নযোগ্য জ্বালানীর ব্যবহার নিশ্চিত করুন স্লোগানে কক্সবাজারের পর্যটন শিল্পের উন্নয়নে করনীয় শীর্ষক আলোচনা সভা ও সবুজ আন্দোলনের জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৪ অক্টোবর সকালে কক্সবাজার শহরের শফিক সেন্টারে ঢাকা ফ্যামিলি হেলথ্ কেয়ার মিলনায়তনে মো. ইমরান খানের সঞ্চালনা ও অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্টোর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সবুজ আন্দোলনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ইসলামি চিন্তাবিদ মুফতি আব্দুল্লাহ শাহীন। সভা শেষে কক্সবাজার জেলায় নবগঠিত সবুজ আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়।সভায় প্রধান অতিথি ছিলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাপ্পি সরদার। আলোচনায় অংশ নেন, হাজী মোহাম্মদ ইউনুস, আব্দুল্লাহ শাহীন, নয়ন সেলিনা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যেতে সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাপ্পি সরদার বলেন, আজকে দুটি স্লোগান  আপনাদেরকে বলবো। একটি হলো, ‘রোহিঙ্গা হটাও, কক্সবাজার বাঁচাও।’ অন্য স্লোগানটি হচ্ছে, ‘আমেরিকা হটাও, সেন্টমার্টিন বাঁচাও।’

তিনি আরো বলেন, কক্সবাজারে পরিকল্পিত হোটেল মোটেল গড়তে হবে৷ অপরিকল্পিত হোটেল মোটেলগুলোর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে হবে। কক্সবাজার পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা উন্নত করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন করতে হবে৷ যত্রতত্র রাস্তা, ফুটপাত দখল করে রাখা হকার উচ্ছেদ করে তাদের জন্য নির্ধারিত স্থান নির্বাচন করতে হবে। কক্সবাজারে রোহিঙ্গাদের কারণে বন ধ্বংস হয়েছে৷ কক্সবাজারের বনভূমি রক্ষা করতে হবে। প্যারাবন রক্ষা করতে হবে৷ পাহাড় কর্তন ও নদী থেকে বালু উত্তোলন বন্ধ করতে হবে। কক্সবাজারে পরিকল্পিত সবুজায়ন করতে হবে। জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে নয়। জনগণকে সাথে নিয়ে পরিবেশ উন্নয়নে কাজ করতে হবে বলেও তিনি জানান তিনি।

শেষে সবুজ আন্দোলনের জেলা কমিটির সদস্যদের পরিচিতি র্কাড ও সমাজে অবদান রাখা পরিবেশ যোদ্ধাদের ক্রেষ্ঠ দেয়া হয়।


আরো বিভিন্ন বিভাগের খবর