শিরোনাম :
তথ্য প্রযুক্তির যুগে বাংলাদেশ: অর্জন, সীমাবদ্ধতা ও ভবিষ্যতের পথ নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

জাতীয় নির্বাচনের দিন গণভোট জণ আকাংখার পরিপন্থী-ডক্টর হামিদুর রহমান আযাদ

নিউজ রুম / ৪৩ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন

মোঃ মাহবুবুর রহমান :

বাংলাদেশ জামায়াত ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ডক্টর এ, এইচ,এম, হামিদুর রহমান আযাদ বলেছেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট জণ আকাংখার পরিপন্থী যা অর্থহীন। জাতীয় নির্বাচনের আগেই গণভোটের আয়োজন করতে হবে। অন্যতায় দেশপ্রেমিক জনগণ তাদের অধিকার আদায়ের জন্য প্রয়োজনে আবারও রাজপথে নামতে বাধ্য হবে। তিনি বলেন, আমরা বাংলাদেশের স্থিতিশীল পরিবেশ রক্ষার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি, সরকার যদি সঠিক সিদ্ধান্ত নিতে ব্যার্থ হয় তাহলে রাজ পথে জনগণ নামতে বাধ্য হবে। তখন কেউ দমাতে পারবেনা। গতকাল বৃহস্পতিবার বড় মহেশখালী নতুন বাজার গণসংযোগ কালে সরকারের উদ্দেশ্যে তিনি এ কথাগুলোবলেন। গতকাল বড় মহেশখালী নতুন বাজার গণসংযোগ কালে তিনি আরো বলেন, জাতীয় নির্বাচনের গণভোটের আয়োজন মানে জুলাই সনদের প্রতি অসম্মান দেখানো। জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি না দিয়ে জাতীয় নির্বাচন আয়োজন অর্থহীন হয়ে পড়বে। ফলে দেশের পরিস্থিতি কোন দিকে যাবে তা বলা কঠিন। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত কে গনবিরোধী সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে বলেন, আগামী দিনের নিরাপদ বাংলাদেশ গঠনে সকল কে এগিয়ে আসার আহবান জানান। গণসংযোগ কালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামি কক্সবাজার জেলা কর্মপরিষদ সদস্য মোঃ জাকের হোসাইন, উপজেলা জামায়াতের দক্ষিণের সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, বড় মহেশখালী ইউনিয়ন জামায়াতের সভাপতি জালাল উদ্দীন, মাষ্টার আব্দুল মাজেদ, সাবেক ছাত্র নেতা আব্দুল মোতালেব সহ শত শত নেতা কর্মী ও সমর্থকরা এসময় উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর