শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

একই দিনে জাতাীয় নির্বাচন ও গণভোটের প্রধান উপদেষ্টার ঘোষণা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের পরিপন্থী–ডক্টর হামিদুর রহমান আযাদ

নিউজ রুম / ৬৮ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

মোঃ মাহবুবুর রহমান :

বাংলাদেশ জামায়াত ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য জননেতা ডক্টর এ, এইচ,এম,হামিদুর রহমান আযাদ বলেছেন, একই দিনে জাতাীয় নির্বাচন ও গণভোটের প্রধান উপদেষ্টার ঘোষণা জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের পরিপন্থী । জুলাই যোদ্ধারা এই দেশের বীর সন্তান। ১৪ শত শাহাদাত ও বিশ হাজারোর অধিক ছাত্র জনতা আহত হয়ে দীর্ঘ ৩৬ দিনের রক্তক্ষয়ী সংঘাতের বিনিময়ে ১৭ বছরের ফ্যাসিস্টের বিদায় হয়েছে। জুলাই শহিদের রক্তের উপর দড়িয়ে আপনারা দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন। জাতির কাছে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। দলকানা উপদেষ্টাদের প্ররোচনায় একই দিনে গণভোটের ঘোষণা দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন অনিশ্চিত করে তুলেছেন। জুলাই যোদ্ধা ও তাদের পরিবার আপনাদের ক্ষমা করবে না। তিনি বলেন,
সরকার উৎসব মুখর পরিবেশে অবাধ,গ্রহণ যোগ্য ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন ঘোষণা করেছেন। একটি দলের চাপে পড়ে নতি স্বীকার করে নিরপেক্ষ নির্বাচন সন্ভব নয়। তাই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনের নিরপেক্ষ নিশ্চিত করতে হবে।
গতকাল শনিবার ১৫ নভেম্বর বাংলাদেশ জামায়াত ইসলামি মহেশখালী উপজেলার শাপলা পুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে শাপলা পুর উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত সকালে মহিলা কর্মী সম্মেলন ও বিকেলে তৃণমূল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
শাপলা পুর ইউনিয়ন জামায়াতের আমির মৌলানা এনামুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুরুল কবির শান্ত এর সঞ্চালনায় পৃথক দুটি তৃণমূল কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াত ইসলামি কক্সবাজার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুতাহের চৌধুরী, সহকারী সেক্রেটারি শামসুল আলম বাহাদুর, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ জাকের হোসাইন,এডভোকেট নুরুল ইসলাম, উপজেলা জামায়াতের দক্ষিণের সাধারণ সম্পাদক মৌলানা আব্দুর রহিম, মাষ্টার আক্তার হোছাইন, শিবিরের উপজেলা সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক মুজাহিদ সহ তৃনমুল পর্যায়ের নেতৃবৃন্দ।


আরো বিভিন্ন বিভাগের খবর