শিরোনাম :
সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

মাদ্রাসার শিক্ষক – শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে —- ধর্ম উপদেষ্টা

নিউজ রুম / ৮১ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন

গোলাম আজম খান  :
অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসাইন বলেছেন, উপমহাদেশ তথা বাংলাদেশে ইসলাম ধর্মের প্রচার ও প্রসারে আলেম- ওলামাদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কোরআন সুন্নাহর আলোকে ইসলামের সত্যিকার বাণী প্রচারে আলেম ওলামাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, আমরা এখন যুদ্ধক্ষেত্রে আছি। ডিজিটাল ফেতনার এই যুগে নানা ভাবে সারা বিশ্বব্যাপী ইসলামের বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচার চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ইসলাম প্রচারের সেরা মাধ্যম হতে পারে। এ জন্য মাদ্রাসার শিক্ষক – শিক্ষার্থীদের তথ্য প্রযুক্তির আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। পাশাপাশি অর্ধেক নারীর এই দেশে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে নারী শিক্ষার্থীদের মাঝ থেকে বেশি সংখ্যক আলেমা ও হাফেজা তৈরী করতে হবে।
তিনি আজ ২০ নভেম্বর সকালে কক্সবাজার জামিয়াতুল ইসলাম মুসলিম (রহ.) মাদ্রাসার ছাত্রদের সহীহ বুখারীর দরসে হাদিসেরআজীমুশশান জলসায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
অনুষ্ঠানে বিশ্ব বরেণ্য আলেম,পাকিস্তানের দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া দারুল উলুম করাচীর মুহাদ্দিস ও উস্তাদুল হাদিস আল্লামা মুফতি আজিজুর রহমান ( হাফি.) বলেন, বাংলাদেশ তথা কক্সবাজারবাসীর জন্য জামিয়াতুল ইসলাম মুসলিম (রহ.) মাদ্রাসা আল্লাহর পক্ষ থেকে বিশেষ নেয়ামত। জামেয়ার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি সালাহুল ইসলামের সুযোগ্য পরিচালনায় অত্র জামেয়া ইসলামের খেদমতের অনন্য ধর্মীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। পরে তিনি হাদিস গ্রন্থ পবিত্র বুখারী শরীফ থেকে উপস্থিতির উদ্দেশ্যে দরস পেশ করেন।
জামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা সালাহুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হাদীসের জলসায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাকিস্তান থেকে আগত আল্লামা নুরুল বাশার হাফিজুল্লাহ, শায়খ মুফতি আদনান হাফিজুল্লাহ, শায়খুল হাদীস আল্লামা আবদুল গফুর নদভী।#


আরো বিভিন্ন বিভাগের খবর