শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

চকরিয়ায় রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

নিউজ রুম / ৫৮ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের চকরিয়ায় রেললাইন থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
সোমবার (২৪ নভেম্বর) সকালেই উপজেলার হারবাং নতুন বাজার এলাকায় চট্টগ্রাম–কক্সবাজার রেললাইনের ওপর মরদেহটি দেখতে পান স্থানীয়রা।
হারবাং রেলওয়ে স্টেশনের ইনচার্জ রশিদুল ইসলাম জানান, রেল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গত রাতে (রোববার) সৈকত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। চট্টগ্রামগামী ট্রেনটি রাত সাড়ে নয়টার দিকে হারবাং অতিক্রম করে।”
কক্সবাজার রেলওয়ে পুলিশের পরিদর্শক মোহাম্মদ শাহজালাল জানান, নিহত ব্যক্তির একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং মাথা, হাত ও বুকের পাঁজরে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় পাওয়া না গেলে ময়নাতদন্ত শেষে লাশ আঞ্জুমান মুফিদুল ইসলামকে দাফনের জন্য হস্তান্তর করা হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর