শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

ইয়াবা পাচার মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নিউজ রুম / ৮৯ বার পড়ছে
আপলোড : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারে ইয়াবা পাচারের মামলায় এক রোহিঙ্গা সহ ২ জনের মত্যুদণ্ড এবং ২ রোহিঙ্গার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে একজনকে খালাস প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকালে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান এ রায় প্রদান করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটার (পিপি) সিরাজুল ইসলাম।
মৃত্যুদণ্ড প্রাপ্ত ২ জন হল, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ হোসনের ছেলে নূর মোস্তফা এবং কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়ার মৃত নজির আহমদের ছেলে সোনা মিয়া।
যাবজ্জীবন সাজা প্রাপ্ত ২জন হল, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মৃত খুলু মিয়ার ছেলে আবদুল গফুর (৩৫) এবং মৃত মোহাম্মদ আলমের ছেলে মো. আইয়ুব প্রকাশ তৈয়ব।
একই মামলায় রামু উপজেলার রাজারকুল এলাকার মো. ইসলামের ছেলে আবদুর রহমানকে খালাস প্রদান করা হয়েছে।
পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানিয়েছেন, ২০২০ সালের ২ মার্চ কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ১ লাখ ৯০ হাজার ইয়াবা ও একটি মাইক্রোবাস সহ ৫ জনকে আটক করে। এব্যাপারে রামু থানায় ডিবির ওই সময়ের পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বাদি হয়ে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় ৫ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পরবর্তিতে একই বছরের সেপ্টেম্বরে আদালতে অভিযোগ পত্র দাখিল করা হয়। এই অভিযোগ পত্রের প্রেক্ষিতে আদালত বিচারকার্যক্রম শুরু করে। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে একজনকে খালাস, ২ জনকে মৃত্যুদণ্ড ও ২ জনকে যাবজ্জীবন সাজা প্রদান করে মঙ্গলবার রায় ঘোষণা করে আদালত।


আরো বিভিন্ন বিভাগের খবর