শিরোনাম :
উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

নিউজ রুম / ৭৩ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

রহমান তারেক :

কক্সবাজারের চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে রেজু আরা বেগম (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চিরিংগা ইউনিয়নের পশ্চিম পালাকাটা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রেজু আরা পশ্চিম পালাকাটা এলাকার গোলাম কাদেরের স্ত্রী।
নিহতের স্বজন সুরত আলম বলেন, সকালে ওষুধ কেনার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন রেজু আরা। চিরিংগা স্টেশনের দিকে যাওয়ার সময় রেললাইন পার হতে গিয়ে কক্সবাজারগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা গিয়ে তার মরদেহ উদ্ধার করেন।’’
চকরিয়া রেলস্টেশনের ইনচার্জ মো. ফরহাদ বিন জাফর চৌধুরী জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু হয়। ট্রেনটি সকাল সাড়ে ১০টার দিকে চকরিয়া অতিক্রম করে।
কক্সবাজার রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শাহজালাল বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর