শিরোনাম :
ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি

কক্সবাজারে মাদকের বিনিময়ে পণ্য পাচারকালে আটক ৯

নিউজ রুম / ৫৫ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

রহমান তারেক :

কক্সবাজারে মিয়ানমার থেকে মাদক এনে তার বিনিময়ে বাংলাদেশি খাদ্য ও পণ্য সামগ্রী পাচারের সময় ৯ চোরাকারবারীকে আটক করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি চক্র বাংলাদেশি পণ্যের বিনিময়ে মিয়ানমার থেকে ইয়াবা, মদসহ বিভিন্ন মাদকদ্রব্য পাচারের পরিকল্পনা করছিল। এ তথ্যের ভিত্তিতে সোমবার সকাল ১১টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার বাঁকখালী মোহনা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
এসময় একটি সন্দেহজনক ফিশিং ট্রলার তল্লাশি করে শুল্ক-কর ফাঁকি দিয়ে মাদকের বিনিময়ে পাচারের উদ্দেশ্যে বহন করা বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়। উদ্ধার হওয়া এসব পণ্যের মধ্যে রয়েছে- প্রায় ১৩ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ২৯ বস্তা ময়দা, ২৮ হাজার পিস গ্যাস লাইট, ৪ হাজার ৮০০ প্যাকেট কয়েল, ২৮ বস্তা রসুন, ৬২৪ প্যাকেট সাবান, ৭০ বস্তা ডিএপি সার এবং ৯৬ বোতল সয়াবিন তেল। এ সময় ট্রলারসহ ৯ জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত বোট, মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক


আরো বিভিন্ন বিভাগের খবর