শিরোনাম :
ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি

এনসিপি কক্সবাজারের উদ্যোগে শহিদ শরীফ ওসমান হাদী স্মরণসভা ও সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নিউজ রুম / ৯৫ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

সাকলাইন আলিফ :

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কক্সবাজার জেলা শাখা এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহরের পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে দিনব্যাপী শহিদ শরীফ ওসমান হাদী স্মরণসভা ও সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী কর্মসূচির প্রথম সেশনে সকাল ১১টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত শহিদ শরীফ ওসমান হাদী স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় কক্সবাজারের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। আলোচকরা শহিদ শরীফ ওসমান হাদীর জীবন, রাজনৈতিক আদর্শ, সংগঠক হিসেবে তার ভূমিকা এবং আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী সংগ্রামে তার আত্মনিবেদনের নানা দিক গভীর শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেন। বক্তারা শহিদ হাদীর আদর্শকে নতুন প্রজন্মের রাজনৈতিক সংগ্রামের প্রেরণা হিসেবে ধারণ করার আহ্বান জানান।
দ্বিতীয় সেশনে দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এনসিপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে একটি  সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে জাতীয় যুবশক্তি, জাতীয় ছাত্রশক্তি এবং জাতীয় শ্রমিকশক্তি-এর জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় তৃণমূলের নেতারা সাংগঠনিক অগ্রগতি, মাঠপর্যায়ের চ্যালেঞ্জ এবং এসব চ্যালেঞ্জ উত্তরণে বাস্তবসম্মত করণীয় বিষয়ে মতামত উপস্থাপন করেন।
সমন্বয় সভার উল্লেখযোগ্য অংশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের পক্ষে কার্যকর নির্বাচনী কৌশল নির্ধারণ, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনসচেতনতা সৃষ্টি এবং জুলাই সনদ বাস্তবায়নে তৃণমূল পর্যায়ে সংগঠিতভাবে কাজ করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর কক্সবাজার জেলায় এনসিপি, যুবশক্তি, ছাত্রশক্তি ও শ্রমিকশক্তিকে নিয়ে এটিই সর্বপ্রথম বৃহত্তর সাংগঠনিক সমন্বয় সভা। এ সভার মাধ্যমে তৃণমূলের নেতৃবৃন্দ দলীয় গঠনতন্ত্র অনুযায়ী চেইন অব কমান্ড,কোড অব কন্ডাক্ট বিষয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংগঠনিক পাঠ লাভ করেন।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই সমন্বয় সভা কক্সবাজারে এনসিপি ও এর অঙ্গ সংগঠনসমূহের সাংগঠনিক ভিত্তিকে আরও সুসংহত করবে এবং গণতান্ত্রিক ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনকে নতুন গতি প্রদান করবে।


আরো বিভিন্ন বিভাগের খবর