শিরোনাম :
কক্সবাজারে বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ

প্লাস্টিক দূষণ .অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় গঠন নিয়ে বির্তক প্রতিযোগিতা

নিউজ রুম / ১১৬ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :

প্লাস্টিক দূষণ, পরিবেশ প্রকৃতির রক্ষা, স্কুলের আঙ্গিনার পরিবেশ প্রকৃতি সংরক্ষণ, আজকের শিশুদের পরিবেশ বান্ধব নাগরিক হিসেবে গড়ে তোলা,ও অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় গঠনে শিক্ষার্থীরাই প্রধান পরিবর্তনকারী শক্তি সহ নানা বিষয় নিয়ে কক্সবাজারের রামু উপজেলার চেইন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আন্ত : বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রমোটিং জিই এস আই প্রকল্পের আওতায় গতকাল স্কুল মিলনায়তনে আরডিআরএস বাংলাদেশ এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।
চেইন্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের লাইক ক্লাবের বাস্তবায়নে অনুষ্ঠিত আন্ত বিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন, কক্সবাজারের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহিন মিয়া, বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজারের সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গুলশান আক্তার, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহবুবুর রহমান,আইডিআরএস বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার সৈয়দা নূরে নাবিলা তাবাসসুম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ হানিফ মিয়া প্রমুখ।
বিতর্ক প্রতিযোগিতায় দুই গ্রুপে ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বক্তা হিসেবে পক্ষ দলের পক্ষে বক্তব্য রাখেন, সাবেরিয়া জান্নাত, মোহাম্মদ বাপ্পি ও পাহাড়িয়া আমরিন ইস্পা। বিপক্ষ দলের পক্ষে বক্তব্য রাখেন মাহিয়া সুলতানা পাখি, মোঃ রিদওয়ান ও সামিয়া সুলতানা। বিতর্কে বিপক্ষ দল বিজয়ী হয়। শ্রেষ্ঠ বক্তা সামিয়া সুলতানা।
এ বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ হানিফ মিয়া, রামু খিজারী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক নুরুল হোসাইন ও রামুর উত্তর মিঠাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফখরুদ্দিন টিটু।
এসব শিক্ষার্থীরা, বিদ্যালয়ের পরিবেশ প্রকৃতি সংরক্ষণ, প্লাস্টিক দূষণ রোধে , প্লাস্টিকের পানির বোতলের পরিবর্তে কাঁচের বোতল ব্যবহার সহ পরিবেশ প্রকৃতির নানা বিষয় নিয়ে বিতর্ক করার পাশাপাশি, আজকের শিশুদের আগামী দিনের পরিবেশ বান্ধব নাগরিক হিসেবে কিভাবে গড়ে তোলা যায় তা নিয়ে আলোচনা করেন অতিথিরা।
সবশেষে অতিথিরা বিজয়ী দল সহ বিতর্কে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর