শিরোনাম :
গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা ইংরেজি অলিম্পিয়াডে যুক্তরাজ্য হতে সমুদ্রকন্যা ফিরলেন মেডেল হাতে মহেশখালীর বন্যাকবলিত ৭০০ পরিবারকে সিপিজিসিবিএলের ত্রাণ সহায়তা সাতকানিয়ায় বন্যার্ত ৮৫০ মানুষকে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত

লেইসার হোটেলারস অব বাংলাদেশ কক্সবাজার জোনের ইফতার ও মিলনমেলা

নিউজ রুম / ৮৪ বার পড়ছে
আপলোড : রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

রহিম খাঁন :

পবিত্র মাহে রমজান উপলক্ষে লেইসার হোটেলারস অব বাংলাদেশ, কক্সবাজার জোনের উদ্যোগে ইফতার ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) কক্সবাজার শহরের হোটেল প্রাসাদ প্যারাডাইসের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন সংগঠনের কক্সবাজার জোনের এডভাইজার ও হোটেল দা কক্স টুডের এজিএম আবু তালেব শাহ, কু এডভাইজার মাসুদ রানা এবং কু এডভাইজার মোহাম্মদ ইয়াকুব আলী। বক্তারা পবিত্র রমজানের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে কক্সবাজারের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

ইফতার ও মিলনমেলায় লেইসার হোটেলারস অব বাংলাদেশ, কক্সবাজার জোনের প্রায় দেড় শতাধিক সদস্য অংশগ্রহণ করেন। আলোচনা শেষে সকল সদস্য একসঙ্গে ইফতার করেন এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে মিলনমেলা প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন সংগঠনের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কক্সবাজারের পর্যটন শিল্পের উন্নয়নে ইতিবাচক অবদান রাখবে।


আরো বিভিন্ন বিভাগের খবর