শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

ইফতার মাহফিল ও চিকিৎসক সমাবেশ

নিউজ রুম / ১০১ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

রহমান তারেক :
ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব কক্সবাজারের উদ্যোগে ইফতার মাহফিল ও চিকিৎসক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে বুধবার অনুষ্ঠিত চিকিৎসক সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার সদর রামু ঈদগাঁও আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল।
ইফতার মাহফিল ও চিকিৎসক সমাবেশ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মোঃ আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও চিকিৎসক সমাবেশে প্রধান বক্তা ছিলেন, ডক্টর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের মহাসচিব ডাক্তার মোঃ জহিরুল ইসলাম শাকিল, বিশেষ অতিথি ছিলেন, ড্যাবের কোষাধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ মেহেদী হাসান, ড্যাবের সহ-সভাপতি অধ্যাপক ডাক্তার মোঃ জসিম উদ্দিন, ড্যাবের সহ-সভাপতি ডাক্তার গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া বিদ্যুৎ, স্বাস্থ্য অধিদপ্তরের শিক্ষা বিভাগের পরিচালক ডাক্তার মিসবাহ উদ্দিন, কক্সবাজার মেডিকেল কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডাক্তার নুরুল আলম, কক্সবাজারের সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হক, কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার সোহেল বক্স, ডাক্তার কফিল উদ্দিন প্রমুখ।
পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ক্রেষ্ট দিয়ে সম্ম্ননা জানানো হয়।
ইফতারের পূর্বে দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ মুনাজাত করা হয়।
এই চিকিৎসক সমাবেশ ও ইফতার মাহফিলে কক্সবাজার জেলার বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে কর্মরত দেড় শতাধিক চিকিৎসক উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর