শিরোনাম :
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

লিংকরোড অটো রিক্সা সিএনজি চালক সমবায় সমিতির উদ্যােগে ঈদ সামগ্রী বিতরণ

নিউজ রুম / ৭৯ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

 

বিডি প্রতিবেদক: 

কক্সবাজারের লিংকরোড অটো রিক্সা সিএনজি চালক সমবায় সমিতির উদ্যােগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার বিকেলে স্থানীয় তেজপাতা হোটেল মাঠ প্রাঙ্গণে এসব সামগ্রী বিতরণ করা হয়।

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই একে অপরের সাথে ভাগাভাগি করে নেয়ার সুখ। আর সেই আনন্দ ছড়িয়ে দিতে এগিয়ে এসেছে লিংকরোড অটো রিক্সা সিএনজি চালক সমবায় সমিতি।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নিজ সমবায় সমিতির অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছে সমিতি। চাল, ডাল, তেল, সেমাই, চিনিসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেয়া হয় ২৫০টি পরিবারের হাতে।

ঈদ উপহার পেয়ে সমিতির সদস্যরা জানান, প্রতি বছরের ন্যায় এই বছরও ঈদ সামগ্রী পেয়ে তারা অনেক আনন্দিত।

এদিকে সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ আলম ও সাধারণ সম্পাদক রহিম উল্লাহ জানান, নিজ অর্থায়নে সমিতির দারিদ্র ও নিম্ন আয়ের সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

ভবিষ্যতেও সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে আগামীতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান লিংকরোড অটো রিক্সা সিএনজি চালক সমবায় সমিতির নেতৃবৃন্দ।


আরো বিভিন্ন বিভাগের খবর