শিরোনাম :
চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জনবল নিয়োগ বিশ্ব পরিবেশ দিবসে ভোলায় মানববন্ধন: প্রাকৃতিক জলাশয় রক্ষা ও প্রকৃতিভিত্তিক সমাধান বাস্তবায়নের দাবি Speakers’ demands at the World Environment Day 2026 human chain. Save water bodies, prevent groundwater depletion কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি কক্সবাজারের মহেশখালীর মানুষের মুখে হাসি ফুটালো আইএসডিই বাংলাদেশ সড়কের আশপাশে পশুর হাট বসলে আইনি ব্যবস্থা -এমপি কাজল

আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ

নিউজ রুম / ৭৩ বার পড়ছে
আপলোড : বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

চট্টগ্রাম সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগে স্থানীয় পর্যায়ে কর্মরত সমাজ পরিবর্তনে নিয়োজিত ১৫টি স্থানীয় স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন মুলক প্রতিষ্টান কমিউনিটি বেইজড অর্গানাইজেশন (সিবিও)-এর মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বেসরকারী উন্নয়ন প্রতিষ্টান আইএসডিই বাংলাদেশের উদ্যোগে যুক্তরাজ্য ভিত্তিক আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা মুসলিম চ্যারিটি ইউকে-এর সহযোগিতায় চট্টগ্রাম বিভাগে বাস্তবায়িত “পার্টনার্স ফর প্রস্পেরিটি” প্রোগ্রামের আওতায় ১৮ লক্ষ একানব্বই হাজার তিনশত আট টাকার এই চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

১৫ মার্চ  নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে অনুষ্টিত অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জনাব শরিফ উদ্দীন। ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইনের সভাপতিত্বে ও সিআরসিডির নির্বাহী পরিচালক কাজী ইকবাল বাহার ছাবেরীর সঞ্চালনয় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর, ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ন সম্পাদক মোঃ সেলিম জাহাঙ্গীর, এডাব চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কারী মোঃ ফোরকান, আইএসডিই বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী শম্পা কে নাহার, আইএসডিই বাংলাদেশের কমিউনিটি সাপোর্ট অফিসার রাইসুল ইসলাম, ক্যাব বিভাগীয় সংগঠক মোঃ রাসেল উদ্দীন এবং ফাইন্যান্স ও এডমিন অফিসার আব্দুল মান্নান জিহাদ প্রমুখ।

প্রধান অতিথির ভাষনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফ উদ্দীন বলেন, “এই প্রোগ্রামের আওতায় বিভিন্ন ধরনের স্থানীয় সামাজিক সংগঠনের উদ্যোগকে উৎসাহিত করতে যে সহায়তা প্রদান করা হচ্ছে। বিশেষ করে কেউ কবরস্থান সংস্কারের কাজ করছেন, কেউ প্রতিবন্ধী জনগোষ্ঠির কর্মসংস্থান সৃষ্টির মতো, অনেকে আবার শিশুদের স্কুল ড্রেস প্রদানের মতো গুরুত্বপূর্ণ কাজে এ অনুদান প্রদান করা হচ্ছে। সমাজের নানা সমস্যার সমাধানে এসব বৈচিত্র্যময় মহতী উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সকল এনজিওগুলো এভাবে স্থানীয় উদ্যোগগুলোকে পৃষ্টপোষকতা প্রদানের এগিয়ে আসলে, সমাজ অবশ্যই আলোকিত হবে।”

সভাপতির বক্তব্যে ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন বলেন, “পার্টনার্স ফর প্রস্পেরিটি প্রোগ্রামের মাধ্যমে আমরা অনুদানের অর্থ সরাসরি তৃণমূল পর্যায়ের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর কাছে পৌঁছে দিচ্ছি। এতে স্থানীয় নিবেদিত সংগঠনগুলো নিজেদের এলাকার সমস্যা চিহ্নিত করে ছোট ছোট কিন্তু কার্যকর উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নের সুযোগ পাচ্ছে, যা তৃণমূল পর্যায়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” অনুষ্ঠানে বিভিন্ন বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ের সংগঠনগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে ও সমাজের উন্নয়নকে এগিয়ে নিতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুদানপ্রাপ্ত সংগঠনগুলোর মধ্যে রয়েছে— ঊষার আলো যুব সংঘ, ইয়ুথ ইনোভেশন ফর একশন, রাজাখালী উন্মুক্ত পাঠাগার, পেকুয়া, কক্সবাজার, নারী উন্নয়ন ফাউন্ডেশন, লক্ষীপুর, কাছারিমুড়া সমাজ কল্যাণ সংঘ, পেকুয়া, কক্সবাজার, প্রচেষ্টা যুব সংঘ, চকরিয়া, কক্সবাজার, সবুজের যাত্রা, চট্টগ্রাম, স্বপ্নছোয়া ফাউন্ডেশন, চাঁদপুর, কোস্টাল এডভান্সমেন্ট সোসাইটি, মহেশখালী, কক্সবাজার, স্বপ্ন নারী উন্নয়ন সংস্থা, চান্দগাও প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা, বেয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রম, চট্টগ্রাম, পল্লী প্রগতি সংস্থা, চন্দনাইশ, চট্টগ্রামসহ অন্যান্য সংগঠন।

এই প্রোগ্রামের মাধ্যমে স্থানীয় কমিউনিটি বেইজড অর্গানাইজেশনগুলোকে তাদের নিজ নিজ এলাকায় ছোট ছোট উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় আজ চট্টগ্রাম বিভাগের ১৫টি সংগঠনের মাঝে প্রথম কিস্তি হিসাবে এই চেক বিতরণ করা হয়। প্রকল্পের আওতায় নির্বাচিত সংগঠনগুলোকে মোট ১৮,৯১,৩০৮ (আঠারো লাখ একানব্বই হাজার তিনশ আট) টাকা অনুদান প্রদান করা হয়, যা তাদের নিজ নিজ এলাকায় বিভিন্ন সমাজ উন্নয়নমূলক উদ্যোগ বাস্তবায়নে সহায়তা হবে।


আরো বিভিন্ন বিভাগের খবর