শিরোনাম :
পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসি রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া লিংকরোড অটো রিক্সা সিএনজি চালক সমবায় সমিতির উদ্যােগে ঈদ সামগ্রী বিতরণ পেকুয়ায় আন্তর্জাতিক নদীকৃত দিবস পালিত কক্সবাজারে মানবিক সাড়াদানে গুণগত অর্থায়ন ও ঝুঁকি ভাগাভাগি নিয়ে সেমিনার ইফতার মাহফিল ও চিকিৎসক সমাবেশ সম্মিলিত প্রচেষ্টায় কক্সবাজার হতে পারে ক্রীড়া সম্ভাবনার তীর্থ কেন্দ্র -এমপি কাজল লেইসার হোটেলারস অব বাংলাদেশ কক্সবাজার জোনের ইফতার ও মিলনমেলা বাঁকখালী নদীর তীর ফের দখল

পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ

নিউজ রুম / ১ বার পড়ছে
আপলোড : রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারের পেকুয়া উপজেলায় সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টারের (KSrelief) এর অর্থায়নে রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় হোস্ট কমিউনিটির জন্য জরুরি খাদ্য সহায়তা প্রকল্পের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা আইএসডিই বাংলাদেশ এর উদ্যোগে এক হাজার পরিবারের মধ্যে খাদ্য ঝুড়ি বিতরণ করা হয়েছে।

১৪ মার্চ  পেকুয়া উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে সুবিধাভোগীদের মধ্যে ছিলেন অসচ্ছল পরিবার, মধ্যবিত্ত পরিবার, বয়স্ক নারী-পুরুষ, উপকূলীয় প্রত্যন্ত অঞ্চল থেকে আসা দরিদ্র জনগোষ্ঠী এবং বিশেষ চাহিদাসম্পন্ন মানুষসহ বিভিন্ন শ্রেণির অসহায় পরিবার। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এই বিতরণ অনুষ্ঠানে সুবিধাভোগীরা খাদ্য ঝুড়ি হাতে নিয়ে স্বস্তির হাসি ফুটিয়ে তুলেছিলেন।

প্রকল্প ‘Emergency Food Assistance for Rohingya and Host Communities in Bangladesh-2026’ এর লক্ষ্য রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ও হোস্ট কমিউনিটি সম্প্রদায়ের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক ও ক্যাব কেন্দ্রিয় কিমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনের নেতৃত্বে অনুষ্ঠানে এ বিতরণী অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহ নেওয়াজ, যুবে দলের সাবেক কেন্দ্রিয় নেতা নাজিম উদ্দীন মানিক, পেকুয়া উপজেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক জনাব এ এম রেজাউল করিম মুন্না, সংস্থার কর্মসূচি সমন্বয়কারী মো. জাহাঙ্গীর আলম, কর্মসূচি কর্মকর্তা তাজউদ্দীন, মিল অফিসার মোস্তাক আহমদ, উপজেলা ম্যানেজার জালাল উদ্দীন এবং সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে আইএসডিই বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম নাজের হোসাইন বলেন, “মানবতার ডাকে সাঁড়া দিয়ে এই মহান উদ্যোগে কেএসরিলিফের পাশে দাঁড়ানো আমাদের জন্য অপরিসীম গর্বের বিষয়। রোহিঙ্গা ভাই-বোনদের পাশাপাশি আমাদের নিজস্ব হোস্ট কমিউনিটির অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে পারা আমাদের সবচেয়ে বড় পাওয়া। এই খাদ্য সহায়তা শুধু একটি ঝুড়ি নয়, এটি আশা ও সম্প্রীতির বার্তা। আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করছি, সৌদি আরবের এই উদার সহায়তা ছাড়া এত বড় আকারে সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হতো না। আইএসডিই বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এই যাত্রা অব্যাহত রাখব, যতদিন না প্রতিটি অসহায় পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়।”

এর আগে একই প্রকল্পের আওতায় ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ৫ হাজার, রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ১ হাজার ৫০০ এবং কক্সবাজার সদর উপজেলায় ১ হাজার পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এই ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে কেএসরিলিফ ও আইএসডিই বাংলাদেশ যৌথভাবে রোহিঙ্গা সংকটের পাশাপাশি স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করছে। প্রকল্পের আওতায় রোহিঙ্গা ক্যাম্প ছাড়াও কক্সবাজার সদর, উখিয়া, চকরিয়া, পেকুয়া ও মহেশখালী উপজেলার স্থানীয় জনগনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

উপকৃত স্থানীয়রা জানিয়েছেন, এমন সহায়তা তাদের দৈনন্দিন জীবনে বড় স্বস্তি এনে দিয়েছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে অনেক খানি সহায়ক হবে। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।


আরো বিভিন্ন বিভাগের খবর