শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি

নিউজ রুম / ১০৩ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন

মমতাজ :

জেলা প্রশাসন কক্সবাজার কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত কক্সবাজার ডিসি কলেজ জাতীয়করণের দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বুধবার ( ৮এপ্রিল) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়।

দেশের সকল জেলায় জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিষ্ঠিত কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজসমূহ জাতীয়করণ, অভিন্ন বেতন কাঠামো প্রবর্তন এবং সমন্বিত পরিচালন নীতিমালা প্রণয়নের দাবিতে একযোগে এই কর্মসূচি পালন করা হয়।

এর অংশ হিসেবে কক্সবাজার ডিসি কলেজের অধ্যক্ষ মোঃ ইব্রাহিম হোসেন জেলা প্রশাসক ও কলেজের নির্বাহী কমিটির সভাপতি মোঃ আঃ মান্নানের হাতে স্মারকলিপি তুলে দেন। এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপি গ্রহণ শেষে জেলা প্রশাসক বলেন, দ্রুত সময়ের মধ্যে এটি মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, কক্সবাজার ডিসি কলেজের সার্বিক উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে। একই সঙ্গে জেলার শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, যুগোপযোগী ও মানসম্মত পর্যায়ে উন্নীত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
###


আরো বিভিন্ন বিভাগের খবর