শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

কক্সবাজারে পাতলী খাল পরিদর্শন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি

নিউজ রুম / ৯০ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

তাজুল ইসলাম পলাশ  :

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর স্মৃতিবিজড়িত কক্সবাজারের পিএমখালীর ঐতিহাসিক পাতলী খাল পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শুক্রবার (৫ জুন) বেলা ১২টায় তিনি খালটি পরিদর্শন করেন। সেখানে তিনি বেশ কিছুক্ষণ সময় অতিবাহিত করেন এবং বর্তমান চিত্র ঘুরে দেখেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নিজ হাতে লাগানো সেই খেজুর গাছের তলায় দাঁড়িয়ে ছবিও তোলেন মন্ত্রী। এসময় সাথে ছিলেন কক্সবাজার – ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব লুৎফুর রহমান কাজল। তিনি প্রতিমন্ত্রীকে সাথে নিয়ে এলাকার ইতিহাস, ঐতিহ্য এবং এলাকার উন্নয়নের সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল আমরা সরকার গঠন করলে ২০ হাজার কিলোমিটার নদী, জলাশয়, খাল খনন, পুনঃখনন এবং পুনরুদ্ধার করব। ইতিমধ্যে আমরা অনেকদূর এগিয়ে গেছি। সরকার দেশের নদী-খাল পুনরুদ্ধার ও পানি প্রবাহ সচল রাখতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। তিনি আরও বলেন, যে খালগুলো হারিয়ে যাচ্ছে; সেই নদী, খাল ও জলাশয়গুলো আমরা পুনরুদ্ধার করে সেগুলোর পানি সংরক্ষণ করে ফুলে ভরে তুলব। ঐতিহাসিক ও জনস্বার্থসংশ্লিষ্ট খালগুলোকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।

স্থানীয়রা আশা করছেন, পাতলী খাল পুনঃখনন ও সংস্কার করা হলে কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।

জানা যায়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৭ সালে বাংলাদেশের কৃষি উন্নয়ন, সেচ ব্যবস্থা ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে দেশব্যাপী ঐতিহাসিক খাল খনন কর্মসূচি চালু করেছিলেন


আরো বিভিন্ন বিভাগের খবর