শিরোনাম :
উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি আতাহার ইকবালের ইন্তেকাল : বিভিন্ন মহলের শোক টানা বৃষ্টিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় সবজির বাজারে অস্থিরতা

উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

নিউজ রুম / ১৩ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

সাঈদ মুহাম্মদ আনোয়ার  :

উখিয়ায় উপজেলা প্রশাসন ও এলজিইডির উদ্যোগে সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
‘চলো করি বৃক্ষরোপণ, গড়ে তুলি সবুজ ভুবন’ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) সকালে রাজাপালং ইউনিয়নের বটতলী-সিকদার বিল সড়কের দুই পাশে এ কর্মসূচির উদ্বোধন করেন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা, উপজেলা প্রকৌশলী মো. তৌহিদুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ করা হবে।
উপজেলা প্রকৌশলী মো. তৌহিদুল ইসলাম জানান, উপজেলা প্রশাসন ও এলজিইডির উদ্যোগে দুই কিলোমিটার সড়কজুড়ে প্রায় ৮০০টি চারা রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে প্রায় ৫০০টি চারা রোপণ করা হয়েছে। কর্মসূচির আওতায় ঔষধি, বনজ, ফলজ এবং সড়কের সৌন্দর্যবর্ধনে উপযোগী বিভিন্ন প্রজাতির চারা রোপণ করা হচ্ছে।
সহকারী বন সংরক্ষক (উখিয়া রেঞ্জ কর্মকর্তা) শাহিনুল ইসলাম জানান, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উদ্যোগে এইচইএলপি প্রকল্পের আওতায় উখিয়া উপজেলার বিভিন্ন বনে প্রায় ৪৫ প্রজাতির প্রায় ১৪ লাখ বৃক্ষ রোপণ করা হয়েছে। এর মধ্যে উখিয়া রেঞ্জে প্রায় সাড়ে ৬ লাখ এবং ইনানী রেঞ্জে প্রায় সাড়ে ৭ লাখ বৃক্ষ রোপণ করা হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর