শিরোনাম :
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন

নিউজ রুম / ১৯ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

দেলোয়ার হোসেন :

দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল ওয়ান-এর কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন  এফ এম সুমন। সম্প্রতি চ্যানেল ওয়ান কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে এ নিয়োগ প্রদান করা হয়।

সম্প্রতি কক্সবাজারের উপর দিয়ে বয়ে যাওয়া বন্যায় প্রতিদিন এফ এম সুমন একাধিক লাইভ সংবাদ কাভার করে দর্শকদের মনে সাড়া জাগিয়েছেন। বিশেষ করে পেকুয়া এলাকার বন্যার চিত্র তুলে ধরার কারণে এফ এম সুমনের মাধ্যমে এ অঞ্চলের মানুষের মাঝে চ্যানেল ওয়ান নতুন করে জায়গা করে নিয়েছে। এফ এম সুমনের প্রতিবেদন ও লাইভ কাভারেজ এর মাধ্যমে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বাংলাভাষী মানুষদের মাঝে নতুন করে আস্থা অর্জন করেছে চ্যানেল ওয়ান। কক্সবাজারে বন্যার পাশাপাশি, সমুদ্র সৈকত, রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধস সহ বিভিন্ন ঘটনার তাৎক্ষণিক লাইভ কাভারেজ ও বিশেষ প্রতিবেদনের মাধ্যমে এফ এম সুমন ও চ্যানেল ওয়ান দর্শকদের আস্থা অর্জন করেছে।

প্রাপ্ত নিয়োগপত্র অনুযায়ী, এফ এম সুমনকে ‘ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট (কক্সবাজার)’ পদে নিয়োগ দেওয়া হয়েছে। সাংবাদিক এফ এম সুমন দীর্ঘদিন ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি বাংলাদেশ বেতারের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগেও দেশের শীর্ষ গণমাধ্যমে কাজ করেছেন তিনি। সংবাদ সংগ্রহ ও পেশাগত দক্ষতার মাধ্যমে ইতোমধ্যে তিনি স্থানীয় সাংবাদিকতা অঙ্গনে সুনাম অর্জন করেছেন।

নতুন দায়িত্ব পাওয়ায় এফ এম সুমন সকলের দোয়া, সহযোগিতা ও আন্তরিক সমর্থন কামনা করেছেন। তিনি বলেন, “সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের মানুষের আস্থা অর্জনই আমার প্রধান লক্ষ্য। নতুন এই দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

উল্লেখ্য, ২০১০ সালের ২৭ এপ্রিল চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার। দীর্ঘ ১৬ বছর সম্প্রচার বন্ধ থাকার পর চ্যানেল ওয়ান পুনরায় সম্প্রচারে ফিরেছে। নতুন উদ্যমে সংবাদ ও বিভিন্ন অনুষ্ঠান প্রচারের মাধ্যমে দর্শকদের কাছে ফিরে এসেছে জনপ্রিয় এই চ্যানেলটি। এরই ধারাবাহিকতায় দেশব্যাপী সংবাদ নেটওয়ার্ক শক্তিশালী করতে বিভিন্ন জেলায় প্রতিনিধি নিয়োগ কার্যক্রম অব্যাহত রেখেছে প্রতিষ্ঠানটি।


আরো বিভিন্ন বিভাগের খবর