শিরোনাম :
হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী

দেশের একমাত্র সী এ্যাকুরিয়ামে ঈদুল আজহা উপলক্ষে পর্যটকদের জন্য ৫ দিনের বিশেষ ছাড়

নিউজ রুম / ১৬৯ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :

কক্সবাজারে স্থাপিত বাংলাদেশের প্রথম বিশ্বমানের সী এ্যাকুরিয়ামে ঈদুল আজহা উপলক্ষে দর্শনার্থীদের জন্য ডিসকাউন্টের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। কক্সবাজারে যারা বেড়াতে আসেন তাদের জন্য এই সী এ্যাকুরিয়াম অন্যতম আকর্ষণ। এই এ্যাকুরিয়ামে দর্শনার্থীরা দেখতে পায় সাগরতলের রহস্যময় জগতের বিভিন্ন প্রজাতির জীব বৈচিত্র্য।
রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড পরিচালিত এই সী এ্যাকুরিয়ামে এবারের ঈদুল আজহা উপলক্ষে কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের জন্য ১০ পার্সেন্ট ডিসকাউন্টের ঘোষণা দিয়েছে। এ ছাড়া সকল শিক্ষার্থীদের জন্য ৪০ পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে। সাড়ে তিন ফিটের নীচের শিশুদের জন্য এই এ্যাকুরিয়াম পরিদর্শন ফ্রী রাখা হয়েছে। কক্সবাজার
রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান চৌধুরী আজ রবিবার সাংবাদিকদের মাধ্যমে এই ডিসকাউন্টের ঘোষণা দেন।
তিনি জানান এই সী এ্যাকুরিয়ামে বর্তমানে সাগরতলের দু’শ প্রজাতির মাছ ও জীব রয়েছে। সী এ্যাকুরিয়ামটিকে জীবন্তভাবে ফুটিয়ে তোলা হয়েছে সমুদ্রের গভীর তলদেশ, নানা প্রাণীর বসবাসের চিত্র। বিরল প্রজাতির মাছসহ এখানে আছে হাঙর, পিরানহা, শাপলাপাতা, পানপাতা, কাছিম, কাঁকড়া, সামুদ্রিক শৈল, পিতম্বরী, সাগর কুঁচিয়া, বোয়াল, জেলিফিস, চেওয়া, পাঙ্গাস, আউসসহ আরও অনেক মাছ এবং জলজ প্রাণী। শফিকুর রহমান জানান এ্যাকুরিয়ামে নতুন অতিথি ৭০ কেজি ওজনের ক্যাট ফিস ৬০ কেজি ওজনের কাছিম ৬৫ কেজি ওজনের হাংগর মাছ সহ গভীর সাগরের দুষ্প্রাপ্য কিছু মাছ।

তিনি জানান এ্যাকুরিয়ামটিতে সাগরের ২০০ প্রজাতির মাছ সংরক্ষণ করা হয়েছে। অচেনা এবং বিলুপ্ত প্রায় অনেক মাছও রয়েছে। সাগরের বিলুপ্ত মাছ বিভিন্ন প্রাণী সংরক্ষণে একটি জাদুঘরও করা হচ্ছে। এটা শুধু বিনোদনের জন্য নয়, এটি সাগরের জীববৈচিত্র্য ও প্রাণী সম্পর্কে জানার একটি শিক্ষাকেন্দ্র। পর্যটন শিল্প বিকাশে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করেন তিনি।


আরো বিভিন্ন বিভাগের খবর