শিরোনাম :
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এক মাদ্রাসাভবনের ওপর পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত উখিয়ায় অতিবৃষ্টিতে মাটির দেয়াল ধসে দিনমজুর নিহত উখিয়ায় ড্রামে লুকানো ১ লাখ ১০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার কক্সবাজারে ফের পাহাড়ধস, গৃহবধূ নিহত উখিয়ায় দুর্যোগপ্রবণ এলাকা পরিদর্শনে ইউএনও, প্রস্তুত ৪৫ সাইক্লোন সেন্টার এক টানাভারি বর্ষণে চকরিয়া,মাতামূহুরী ও পেকুয়ায় পাহাড় ধসের আশঙ্কাঃসরানো হচ্ছে ঝুঁকিপূর্ণ পরিবারকে কক্সবাজারে পাহাড় ধসে রোহিঙ্গাসহ ৯ জনের মৃত্যু সোনাদিয়ায় স্থানীয় সাংসদ ও স্বজনরা গাছ কেটে চিংড়ি প্রকল্প তৈরি করছে…হামিদ আযাদ পিরিয়ডবান্ধব বিশ্ব গড়ার প্রত্যয়ে কক্সবাজারে বিশ্ব মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনা দিবস পালিত কুতুবদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা করুন: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

অসাম্প্রদায়িক চেতনায় সোনার বাংলা গড়তে সাহিত্য-সংস্কৃতিকে জাগিয়ে তুলতে হবে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

নিউজ রুম / ১৮৬ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

বিডি প্রতিবেদক :
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, সাহিত্য ছাড়া মনের ভাব প্রকাশ কঠিন। অসাম্প্রদায়িক চেতনায় সোনার বাংলা গড়তে হলে জেলা শহর কিংবা তৃণমূলের সাহিত্য-সংস্কৃতিকে জাগিয়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তৃণমূলের সাহিত্যকে জাতীয় পর্যায়ে তুলে আনার কাজ চলছে।
জেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলা একাডেমির আয়োজনে ও কক্সবাজার জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত দুই দিনব্যাপী আয়োজিত জেলা সাহিত্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বৃহস্পতিবার (১৪ জুলাই) প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন প্রতিমন্ত্রী কে এম খালিদ।
১৪-১৫ জুলাই দুইদিনব্যাপী আয়োজিত কক্সবাজার জেলা সাহিত্য মেলা ২০২২ এর উদ্বোধন ঘোষণা করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর। বাংলা একাডেমির সচিব এ. এইচ. এম. লোকমানের সূচনা বক্তব্যের পরে বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি কক্সবাজার-৩ আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল, সংরক্ষিত নারী আসনের সাংসদ কানিজ ফাতেমা, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজারের পুলিশ সুপার মো: হাসানুজ্জামান পিপিএম, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ নজিবুল ইসলাম।জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক  জাতিসত্ত্বার কবি মুহম্মদ নূরুল হুদা এবং পরিশেষে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য প্রদান করেন বাংলা একাডেমির পরিচালক  নূরুন্নাহার খানম।


আরো বিভিন্ন বিভাগের খবর