শিরোনাম :
নবর্বষ ও হালখাতা কক্সবাজারের মগনামায় ৫০০ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে আইএসডিই জাতীয়করণের দাবিতে কক্সবাজার ডিসি কলেজের স্মারকলিপি উখিয়ায় প্রত্যন্ত এলাকার দেড় শতাধিক পরিবার পেল কৃষি উপকরণ মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অনুরোধও অকার্যকর : নির্যাতিত সাংবাদিকের আহাজারি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের সুবিধাবঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার উখিয়া উপজেলাবাসীকে ঈদের শুভেচ্ছা পেকুয়ায় মানবিক সহায়তাঃ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে এক হাজার পরিবারে খাদ্য বিতরণ আইএসডিই বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রামে ১৫টি স্থানীয় সিবিওদের মাঝে ১৮, ৯১,৩০৮ টাকার অনুদানের চেক বিতরণ কক্সবাজার জেলার শ্রেষ্ঠ ওসি রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূঁইয়া

কক্সবাজারকে অপরাধমুক্ত করবে র‍্যাবের নবজাগরণ

নিউজ রুম / ১৪১ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারে অপরাধে জড়িয়ে পড়ার ঝুঁকিতে থাকা ৩৫ জন নারী-পুরুষদের প্রশিক্ষণ ও পেশাগত প্রয়োজনীয় সামগ্রী দিয়েছে র‌্যাব। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কক্সবাজারকে অপরাধমুক্ত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতাকে আরো একধাপ এগিয়ে দিয়েছে র‌্যাবের নবজাগরণ কর্মসূচি। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকে আলোকিত বাংলাদেশের গর্বিত নাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে সরকার।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন,আমরা অত্যন্ত পিসফুলি চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে রোহিঙ্গারা তাদের দেশে ফিরে যেতে পারেন। কারণ, মিয়ানমার রোহিঙ্গাদের কোনোভাবেই নিতে চাচ্ছে না।আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে লং বিচ হোটেলে ‘নবজাগরণ : অপরাধকে না বলুন’ শীর্ষক এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, আমাদের জায়গা ছোট, কিন্তু মানুষ অনেক বেশি। অথচ তার ওপরে দেখেন মিয়ানমার বড় রাষ্ট্র হয়েও তাদের নাগরিকদের বিতাড়িত করছেন। রোহিঙ্গার ঢল যখন নামলো তখন অনেকেই বলেছিলেন আটকে দিতে।
তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) তোমরা সীমান্ত থেকে সরে দাঁড়াও, ওরা আসুক ওদের আসতে দাও।
তখন প্রধানমন্ত্রী এও বলেছেন, তোমাদের মনে নেই, কয়েক কোটি লোক, স্ত্রী-সন্তান নিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলো জীবনটা হাতে নিয়ে। ঠিক সেই রকমই ওরা (রোহিঙ্গারা) পালিয়ে আসছেন এখানে। ওদের তোমাদের মতো। ওদের জীবনরক্ষার সুযোগটা আমরা দিতে চাই।
যদিও এখন অনেক সমস্যা হচ্ছে। তবে, আমরা চেষ্টা করছি— যাতে করে রোহিঙ্গারা মিয়ানমারে ফিরতে পারে। খুবই ‘পিসফুলি’ চেষ্টা চলছে।
এ সময় র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আক্তার হোসেন ও স্থানীয় সংসদ সদস্য উপস্থিত ছিলেন।


আরো বিভিন্ন বিভাগের খবর