শিরোনাম :
হাইসাওয়ার উদ্যোগে বদলে যাচ্ছে কক্সবাজারের উপকূলের মানুষের জীবন কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী

পেকুয়ায় ডাকাত দলের সাথে পুলিশের গোলাগুলি: অস্ত্র ও গরু উদ্ধার, গ্রেপ্তার ২

নিউজ রুম / ১৬৭ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

বিডি প্রতিবেদক চকরিয়া :
কক্সবাজারের পেকুয়ায় ডাকাত দলের সাথে পুলিশের গুলাগুলির ঘটনা ঘটেছে। বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী এলাকায় এ ঘটনা ঘটে। এসময় চারটি গরু ও দেশীয় তৈরি একটি অস্ত্র উদ্ধার করে পুলিশ। পরে পালিয়ে যাওয়ার সময় পেকুয়া সদর ইউনিয়নের আবদুল হামিদ সিকদার পাড়া এলাকা থেকে দুই ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ডাকাতেরা হলেন পার্শ্ববর্তী চকরিয়া পৌরসভার আমানপাড়া এলাকার মো. কামালের ছেলে মো. শোয়াইব (৪০) ও কড়াইয়াঘোনা এলাকার আবুল কাশেমের ছেলে মো. জাহেদ (২৪)।

স্থানীয়সুত্রে জানা যায়, মঙ্গলবার রাতে বারবাকিয়া ইউনিয়নের পাহাড়িয়াখালী এলাকার বাসিন্দা মঞ্জুর আলমের গোয়ালঘর থেকে চারটি গরু ডাকাতি করে ডাকাত দল। গরুগুলো পিকআপ ভরে বারবাকিয়া ধনিয়াকাটা স্টেশনের দিকে যাচ্ছিলো তাঁরা। এসময় পেকুয়া থানা পুলিশের একটি টহল টিম বিপরিত দিকে যাচ্ছিলো। পুলিশের গাড়ি দেখে ডাকাত দলের সদস্যরা গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি করলে গরুভর্তি পিকআপ গাড়ি ও একটি অস্ত্র ফেলে চলে যায়। এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। পরে সদর ইউনিয়নের আবদুল হামিদ সিকদার পাড়ায় ডাকাত দলের দুই সদস্যকে ধরে গণপিটুনি দেয় স্থানীয়রা। পুলিশ দুই ডাকাতকে গ্রেপ্তার করে চিকিৎসার জন্য পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ আলী বলেন, মঙ্গলবার রাতে বারবাকিয়ায় ডাকাতির খবর পেয়ে পুলিশ ডাকাত ধরতে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলি ছুঁড়তে ছুঁড়তে চারটি গরুসহ একটি গাড়ি, একটি দেশীয় অস্ত্র রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ডাকাতদলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আরো বিভিন্ন বিভাগের খবর