শিরোনাম :
কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সৈকতে সামুদ্রিক বর্জ্য পরিষ্কার অভযান সাংবাদিকদের সাথে মতবিনিময় জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা উখিয়া-টেকনাফে হোমস্টেড গার্ডেনিংয়ের প্রভাব নিয়ে সমীক্ষার ফল স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ

রোহিঙ্গা ক্যাম্পে দুই মাঝি কে কুপিয়ে হত্যা

নিউজ রুম / ১৯৯ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ার বালুখালী ১৩ নং রোহিঙ্গা ক্যাম্পের দুইজন মাঝি ( কমিউনিটি নেতা)কে কুপিয়ে হত্যা করছে রোহিঙ্গা দুর্বৃত্তরা
শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বালুখালী ১৩ নম্বর ক্যাম্পে ১৮ ব্লকে এ এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন,হেড মাঝি মো: আনোয়ার এবং ব্লক মাঝি মৌলভী মো ইউনুস। দুজনই নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোঃ আলী।
উখিয়া ৮ আর্মাড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সহকারী পুলিশ সুপার মো ফারুক আহমেদ জানান, শনিবার রাত ৮টার দিকে বালুখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ১৮ ব্লকে ১৫/২০ জনের একদল দুষ্কৃতকারী পার্শ্ববর্তী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকের হেড মাঝি মো আনোয়ার এবং ব্লক মাঝি মৌলভী মো ইউনুসের উপর হামলা চালায়। এসময় মাঝিরা স্বেচ্ছাসেবকদের সাথে ক্যাম্পের নিরাপত্তার বিষয় নিয়ে কথা বলেছিল।

তিনি বলেন, দুষ্কৃতকারীরা ধারালো অস্ত্র দিয়ে দুজনকেই উপর্যুপরি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় স্বেচ্ছাসেবক ও এপিবিএন পুলিশ তাদের দুজনকে পার্শ্ববর্তী আইওএম পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইউনুসকে মৃত ঘোষণা করেন। অপর গুরুতর আহত হেড মাঝি আনোয়ারকে চিকিৎসাধীন ছিল অনেক সময়। পরে রাতে হাসপাতালে চিকিৎসাধীন আনোয়ার ও মারা যান বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান।
রোহিঙ্গাদের একটি সূত্র দাবি করেছে, আলোচিত নবী হোসেন গ্রুপের জবুর নেতৃত্বাধীন লোকজনই রোহিঙ্গার দুই নেতাকে হত্যা করেছে।
এএসপি ফারুক জানান ঘটনার পরপরই ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক ফোর্স মোতায়েন করা হয়েছে। দুষ্কৃতিকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, নিহত দুই রোহিঙ্গা মাঝির মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে ময়নাতদন্তের জন্য।


আরো বিভিন্ন বিভাগের খবর