শিরোনাম :
মিয়ানমারের রাখাইনে সংঘাত: সীমান্ত অতিক্রম করে পালিয়ে আসলো রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর ৫২ জন সদস্য এনসিপি কক্সবাজারের উদ্যোগে শহিদ শরীফ ওসমান হাদী স্মরণসভা ও সাংগঠনিক সমন্বয় সভা অনুষ্ঠিত ইপসা’র বীচ ক্লিনিং ক্যাম্পেইন প্রোগ্রামে চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন কাকারায় অভিযান চালিয়ে প্রায় দুই একর বনভূমি উদ্ধার চকরিয়ার সাংবাদিক এস.এম হান্নান শাহ আর নেই বাঁকখালী নদীতে থাকা সেন্টমার্টিনগামী ‘দ্যা আটলান্টিক জাহাজে আগুন: অগ্নিদগ্ধ হয়ে ঘুমন্ত শ্রমিক নিহত :তদন্ত কমিটি গঠন সামুদ্রিক শৈবাল চাষের গবেষণা বিষয়ক কর্মশালা মা মাটি ডাকছে, তারেক রহমান আসছে :কক্সবাজার থেকে ২০ হাজার নেতা কর্মী যাচ্ছে ঢাকায় কক্সবাজার–৩ আসনে স্বতন্ত্র প্রার্থিতা ঘোষণা করলেন পরিবেশ কর্মী ও কক্সবাজার মডেল পলিটিক্স”-এর উদ্যোক্তা মোঃ ইলিয়াছ মিয়া জেলায় ৪ টি আসন থেকে দলীয় ও স্বতন্ত্র সহ ৯জনের মনোনয়ন সংগ্রহ

শেখ রাসেলের জন্মদিনে মানিক বৈরাগী’র বই বিতরণ

নিউজ রুম / ১৪৫ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

বিডি প্রতিবেদক:
বইয়ে ভাঙি মগজের অর্গল এই প্রতিপাদ্যকে ঘিরে কক্সবাজারে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কবি মানিক বৈরাগী ১০টা বেসরকারি গণপাঠাগারে বই বিতরণ করেছেন।
শনিবার বিকালে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মিলনায়তনে অনুষ্টিত বই বিতরণ অনুষ্ঠান জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে উদবোধন করেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সেক্রেটারি আ ক ম গিয়াস উদ্দিন, বিশেষ অতিথি সাবেক ছাত্রনেতা নুরুল আজিম কনক, কক্সবাজার সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান ঋষিকেশ পাল প্রমুখ।

কক্সবাজার বেসরকারি গণপাঠাগার পরিষদের সদস্য সচিব শিপ্ত বড়ুয়া’র সঞ্চলনায় ও আহবায়ক শোয়াইবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্যে কবি মানিক বৈরাগী বলেন, একটি শিশুকে সেদিন ঘাতকেরা হত্যা করেছিলো। জাতিপুত্রের স্বরণে এই বিতরণ। স্থানীয় পাঠাগারগুলোকে উজ্জ্বীবিত রাখতে বই বিতরণের কোন বিকল্প নেই।

এদিকে অন্যন্য বক্তারা বলেন, মানিক বৈরাগীর এমন উদ্যোগ পাঠাগারকর্মীদের উৎসাহ যোগাবে। পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় প্রকাশনাগুলোকে বেসরকারি পাঠাগারে বই সহযোগিতা দেওয়ার আহবানও জানান বক্তারা।
বই বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বদরখালি কলেজের অধ্যক্ষ মোঃ মুজিবুর রহমান, গণপাঠাগার পরিষদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রামু সাহিত্যঘর গণগ্রন্থাগারের রিমন বড়ুয়া, রাজাখালি উম্মুক্ত পাঠাগারের জাহেদুল ইসলাম এবং রত্নগর্ভা আয়েশা গোলাম-শরীফ গণগ্রন্থাগারের গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা মহি উদ্দিন কাদের অদুল।
আয়োজকরা জানান, প্রায় ৩ লক্ষ টাকার বই দিয়ে সহযোগীতা করেন, আবির প্রকাশনী,খড়ি মাটি প্রকাশনী,চন্দ্রবিন্দু প্রকাশনী। ব্যাক্তিগত এ-ই বই বিতরণ অনুষ্ঠানে প্রত্যেক গণপাঠাগারে বই উপহার সাবেক ছাত্রনেতা, কক্সবাজার জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ মোর্শেদ ও কবি নির্ঝর নৈঃশব্দ্য।
সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার পাঠাগারসমূহকে বাঁচিয়ে রাখতে এমন উদ্যোগ ফলপ্রসূ হিবে বলে দাবী সংগঠকদের।


আরো বিভিন্ন বিভাগের খবর