শিরোনাম :
স্ট্যান্ড রিলিজের পরও কক্সবাজার বিমানবন্দর ছাড়ছেন না ভারপ্রাপ্ত পরিচালক গোলাম মোর্তোজা সবুজ পৃথিবীর স্বপ্নে ওয়ার্ল্ড ভিশনের নতুন অভিযাত্রা উখিয়ার বালুখালীতে অস্ত্র-মাদক ও সন্ত্রাসের অভিযোগ :আতঙ্কে স্থানীয়রা: অভিযানের দাবী কিশোরীদের আত্মবিশ্বাস বাড়াতে মার্শাল আর্ট প্রশিক্ষণ যুক্তির লড়াইয়ে মুখর কুতুবদিয়া দ্বীপ চ্যানেল ওয়ানের কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এফ এম সুমন উখিয়ায় সড়কের পাশে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু গবেষণা-ভিত্তিক আচরণ পরিবর্তনে প্রমাণভিত্তিক উদ্যোগের কর্মশালা কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে মানবিক কার্যক্রম পরিদর্শনে বিডিআরসিএস চেয়ারম্যান সাবেক র‍্যাব কর্মকর্তার অপরাধকর্মের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ায় সাংবাদিককে হুমকি

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুই জন নিহত

নিউজ রুম / ১৪৮ বার পড়ছে
আপলোড : শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

চৌধুরী আবরার :

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুই জন নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার ভোর রাতে কুতুপালং ১৭ নাম্বার ক্যাম্পের সি ব্লকে এই খুনের ঘটনা ঘটে।
রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ আর্মাড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি চৌধুরী হারুনর রশীদ সকালে জানান ১৫/২০ জনের একদল সন্ত্রাসী ১৭ নাম্বার ক্যাম্পের সি ব্লকে হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা সি ব্লকের বাসিন্দা কেফায়েত উল্লাহর পুত্র আয়াত উল্লাহ এবং মোহাম্মদ কাসিমের পুত্র ইয়াছিনকে বাড়ি থেকে বের করে নিয়ে এসে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্হলেই ইয়াছিনের মৃত্যু হয় এবং আয়াত উল্লাহকে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যপারে পুলিশ বিস্তারিত জানায়নি।
গতকাল বুধবার ভোরে ১০ নাম্বার ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা নিহত হয়। চলতি মাসে রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুই জন মাঝি ও এক শিশু সহ ৭ রোহিঙ্গা নিহত হয়েছে।


আরো বিভিন্ন বিভাগের খবর