শিরোনাম :
নাগরিক অধিকার,সুশাসন ও জনস্বার্থ রক্ষায় কাজ করবে কক্সবাজার সিটিজেন রাইটস ফোরাম চিংড়ি হ্যাচারি খাতে ডিজিটাল তথ্য অনুসরণব্যবস্থা চালুর উদ্যোগ প্রসবকালীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিডওয়াইফদের সক্ষমতা কাজে লাগানোর সুযোগ বিদ্যালয়ে জেন্ডার সমতা ও সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে জ্ঞান বিনিময় সভা কক্সবাজারে ভরতনাট্যম নৃত্যের প্রশিক্ষণ কার্যক্রম শুরু কক্সবাজার শহরের বৃহত্তর মল্লিক পাড়ায় সংবর্ধনা ও আলোচনা সভা জলবায়ুর প্রভাব মোকাবিলা,উপকূলকে রক্ষা জরুরী ইনানীতে গ্যাসের আগুন আর কত দিন জ্বলবে? সিনিয়র সাংবাদিক আহমদ গিয়াস আর নেই হাত ধোয়ার নায়ক’ হয়ে সচেতনতা ছড়াবে শিক্ষার্থীরা

বর্ণিল আয়োজনে কক্সবাজারে নবান্ন উৎসব অনুষ্ঠিত

নিউজ রুম / ১৮৪ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

মনির মোবারক :ধান্যের ঘ্রাণে ভরা অঘ্রানে শুভ নবান্ন আজ, পাড়ায় পাড়ায় উঠে উৎসব, বন্ধ মাঠের কাজ’ ¯েøাগানে সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজার ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে ২৬ নভেম্বর, শনিবার সন্ধ্যা ৬টায় কক্সবাজার শহীদ দৌলত ময়দানে অনুষ্ঠিত হয়েছে নবান্ন উৎসব-১৪২৯।
জেলা কালচারাল অফিসার সুদীপ্তা চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত নবান্ন উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার জেলার মান্যবর জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ, নাট্য সংগঠক এডভোকেট তাপস রক্ষিত, সম্মিলিত সাংস্কৃতিক জোট কক্সবাজারের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, সাধারণ সম্পাদক নজিবুল ইসলাম, নবান্ন উৎসব উদযাপন পরিষদের আহŸায়ক মো. খোরশেদ আলম, সদস্য সচিব এম. জসিম উদ্দিন, সমন্বয়ক মনির মোবারক। এছাড়াও উপস্থিত ছিলেন, শ্রæতি আবৃত্তি অঙ্গনের সভাপতি এড. প্রতিভা দাশ, জেলা খেলাঘরের সহ সভাপতি উৎপলা বড়–য়া, সুবিমল পাল পান্না প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মামুনুর রশীদ বলেন, শিকড়ের কাছে ফিরে যেতে হবে। মাটির গান, অতীত ঐতিহ্য এবং শুদ্ধ সংস্কৃতি চর্চা বেগবান করতে হবে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার লক্ষ এক বর্গফুট জমিও যেন অনাবাদি না থাকে সে লক্ষে কাজ করতে হবে। তাই এমন ঋতু ভিত্তিক আয়োজন বেশি বেশি করা দরকার।
সাংস্কৃতিক আয়োজনে গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করবে জেলা শিল্পকলা একাডেমি, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, দরিয়ানগর সাংস্কৃতিক কেন্দ্র, শ্রæতি আবৃত্তি অঙ্গন, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, সৃজন সংগীত ভূবন, সৈকত খেলাঘর, ঝিনুকমালা খেলাঘর, সিমুনিয়া খেলাঘর, আনন্দময় খেলাঘর, সাগরিকা খেলাঘর আসরের শিল্পীবৃন্দ।


আরো বিভিন্ন বিভাগের খবর