শিরোনাম :
কক্সবাজারে শনিবার জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কক্সবাজারে চাকরি মেলায় নিশ্চিত হলো ১৩২ তরুণ-তরুণীর কর্মসংস্থান আজ বিশ্ব শরণার্থী দিবস : নিজ দেশে ফেরার আকুতি রোহিঙ্গাদের হাতি বাঁচলে টিকবে জীববৈচিত্র্য, বাড়বে বনাঞ্চলের সবুজায়ন ক্ষমতার জোরে গণভোটের রায়কে প্রত্যাখান করতে চায় বিএনপি: ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ খুশি প্রধানমন্ত্রী চিত্রচিন্তার প্রথম জাতীয় আলোকচিত্র উৎসব সফলভাবে সমাপ্ত প্রধানমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প সফর না করা: কূটনৈতিক দূরদর্শিতার একটি বার্তা কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান বিএনপি সরকার মানুষের উন্নয়নের রাজনীতি করে-প্রধানমন্ত্রী কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২১৫ জন জিপিএ-৫ সহ জেলার শ্রেষ্ঠ পর্যায়ে চকরিয়া কোরক বিদ্যাপীঠ

নিউজ রুম / ১৫৪ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

জিয়াউল হক জিয়াঃ

১৯৯০সালে প্রতিষ্ঠিত হওয়ার শিক্ষা-প্রতিষ্ঠান চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলটি দীর্ঘ ৩২ বছর ধরে শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়ায় অভাবনীয় সাফল্যে অর্জনের মধ্যদিয়ে এগিয়ে যাচ্ছে।এরই-ধারাহিকতায় চলতি ২০২২সালের এসএসসি পরীক্ষায় ২১৫ জন জিপিএ-৫ পান উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থীরা।প্রকাশিত রেজাল্ট নিয়ে জেলায় শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্টানের সাক্ষর রেখেছে।
বিদ্যালয় সূত্রে জানাগেছে, সারাদেশের ন্যায় ২৮ নভেম্বর চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে প্রকাশিত এসএসসি’র ফলাফলে চকরিয়া কোরক বিদ্যাপীঠের ৪৬৫ ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নেন। অতীতের ন্যায় চলতি বছরেও সাফল্যের ধারাবাহিকতায় চকরিয়া কোরক বিদ্যাপীঠ থেকে ইর্ষণীয় ফলাফলে জিপিএ-৫ পেয়েছেন ২১৫জন শিক্ষার্থী।
এছাড়াও এ গ্রেড পেয়েছে ১৮৯ জন, এ মাইনেস ও বি গ্রেড পেয়েছে ৫৭ জন এবং সি গ্রেড ২ জন, এফ গ্রেড পেয়েছে ২জন শিক্ষার্থী। অসুস্থতার কারণে ২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারেনি। তবে ২০২২ সালে এসএসসি পরীক্ষায় বিদ্যালয়ের পাশের হার ৯৯.৫৭। বিদ্যালয়টি পরীক্ষার চমৎকার ফলাফলে আবারও উপজেলা ও জেলা পর্যায়ে শীর্ষ অবস্থান ধরে রেখেছে।

চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো.নুরুল আখের বলেন, চট্টগ্রাম শিক্ষাবোর্ড থেকে প্রকাশিত ২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় কোরক বিদ্যাপীঠ থেকে ৪৬৫জন শিক্ষার্থী অংশ নিয়ে সকলেই পাশ করেছে। তৎমধ্যে ২১৫জন (এপ্লাস) পেয়ে অভাবনীয় সাফল্যে অর্জন করে আবারও উপজেলা ও জেলা পর্যায়ে শীর্ষ অবস্থান ধরে রেখেছে। এ কৃতিত্বপূর্ণ অবদানে বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা পর্ষদ ও অভিভাবক মহলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

চকরিয়া কোরক বিদ্যাপীঠ পরিচালনা কমিটির দায়িত্বশীল ২জন সংবাদকর্মী মনছুর রানা ও রিদুয়ানুল হক জানান,২০২২সালের এসএসসি পরীক্ষায় জেলার শ্রেষ্ঠতম রেজাল্ট করেন”কোরক বিদ্যাপীঠ”র শিক্ষার্থীরা।এছাড়াও পিএসসি ও জেএসসিতেও ভাল রেজাল্ট করেছেন শিক্ষার্থীরা।তাই কর্তব্যরত শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক ও পরিচালনা কমিটির আন্তরিকতার সুফল বলে দাবী করেন।


আরো বিভিন্ন বিভাগের খবর